Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্রজপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শরীফুল ইসলাম (২০) একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক ব্রজপাতের ঘটনা ঘটে। এ সময় শরীফুল ইসলাম গুরতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলামের পিতা মো. নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন…
’পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলার দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে বিভিন্ন হিল ভিডিপি ক্লাবের জন্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডারদের সহ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বেষজ, ঔষধিসহ প্রায় ৬’শত ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতি.দায়িত্ব) রোকেয়া পারভীনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে এবং জেলা কমান্ডান্ট মহোদয়ের নির্দেশনায় আনসার ও…
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ আগস্ট (শুক্রবার) আনুমানিক সকাল ৬টায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোনের নের্তৃত্বে জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন স্থানীয় সন্ত্রাসী মো. ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি জেলার শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে আটক করার জন্য আরেকটি অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে এবং পালানোর কোনো পথ না পেয়ে এক পর্যায়ে সে ছাদ থেকে লাফ…
সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও মসজিদ-মন্দির, অসুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন (৬ বেঙ্গল রেজিমেন্ট)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বাঘাইহাট সেনা জোন সদরে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয় করা হয়। এতে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং…
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তা, সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, দুঃস্থ, সুচিকিৎসা ও কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, বিভিন্ন ক্লাবে ফুটবল, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও স্টেশনারি ( শিক্ষা উপকরণ) বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি…
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাব হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা-উপজেলার পেশাজীবি সাংবাদিকবৃন্দ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে জেলা-উপজেলার সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা গণমাধ্যম ও…
স্থানীয় অসহায় ১৩টি পরিবারের মাঝে চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা এবং ৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন। বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) উপকার ভোগীদের মাঝে এই সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য খাগড়াছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন সহ নানা ভাবে সর্বদা স্থানীয় সকল জাতিগোষ্ঠীর মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এ সময় ১৩ টি পরিবারকে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক…
ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানেরের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে মিক্তমঞ্চে এসে জনসমাবেশ করে। সমাবেশে জেলার ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদূদ ভুইয়া। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। আমরা নতুন করে কোন স্বৈরাচারের সৃষ্টি হতে দেবোনা। তিনি সকল নেতা কর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।…
জুলাই শহীদদের স্মরণে ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি এনসিপি’র এক অনুপ্রেরণামূলক কর্মসূচির মধ্যদিয়ে জুলাই মাসে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি এনসিপি মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং মুক্তিকামী শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা একটি মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি এনসিপি’র পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে এনসিপি’র দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা, খাগড়াছড়ি জেলা সংগঠক…
ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি ও সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় জেলা শহরে বিজয় র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে সমাবেশ করে তাঁরা। খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, পৌর বিএনপি’র সভাপতি আবুল হাশেম, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম…
