Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জুম্ম-ছাত্র জনতার ব্যানারে ডাকা আধা-বেলা সড়ক অবরোধ চলছে। আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর থেকে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী ব্রিজ এবং ঢাকা মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, দীঘিনালা সড়ক, পানছড়ি সড়ক, রাঙামাটি সড়ক সহ বেশ কয়েকটি এলাকায় অবস্থান নেয়, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। এ সময় তারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে সড়কের মাঝে অবস্থান নেন। বিভিন্ন স্থানে বিক্ষুব্ধভাবে পিকেটিংও চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানান অবস্থানকারীরা। অবরোধের ফলে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। অভ্যন্তরীন সড়কের বিভিন্ন পরিবহনও বন্ধ আছে।…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন দুর্গাপূজা উপলক্ষে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপগুলোকে অনুদান হিসেবে নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোনের মাধ্যমে এসব পূজামণ্ডপ উদযাপন কমিটির দায়িত্বপূর্ণ ব্যক্তিদের হাতে এ অনুদান তুলে দেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় পালন করেনা, অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করে। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ একে অপরের সহযোগিতায় উদযাপন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। গুইমারা উপজেলার মন্দির কমিটির সভাপতি নির্মল…

বিস্তারিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে রিজিয়নের  আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সোমবার(২২ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ২৯টি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন। আলোচনায় সকলেই মন্তব্য করেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্ট সকলেই।

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা ও আশপাশ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়ি ও আশপাশে ১৫ থেকে ২০ জন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসীর উপস্থিতি জানতে পেরে তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের সেনা সদস্যরা। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানো সময় সেনা সদস্যদের সাথে গুলি বিনিময়…

বিস্তারিত

রাঙামাটির সাজেকে’র শিজকছড়ায় জীপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩) এর মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে ৩টা ১৫ মিনিটে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা প্রশাসন সহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা। মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল…

বিস্তারিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ী (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রিংকি নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন পর্যটক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানান, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের’ ২১ ব্যাচের শিক্ষার্থী। জানা গেছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষাসফর শেষে ফেরার পথে সাজেকের শিজকছড়া-হাউজপাড়া এলাকায় শিক্ষার্থীদের বহন করা জিপ গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা,…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেছেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা। ‎সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি শিক্ষিত সমাজ কেবল জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত হয় না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও অগ্রসর হয়। তাই শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত, সমৃদ্ধ ও সভ্য হতে পারে না। শিক্ষার আলোয় আলোকিত হয়ে সকলকে সামনে এগিয়ে যেতে আহ্বান করেন…

বিস্তারিত

প্রেমের টানে ঢাকার আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে পালিয়ে আসা ২৪ বছর বয়সী এক তরুনীকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের সেনা সদস্যরা। পরে তাঁকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধারকৃত তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, আশুলিয়ার গোরিপুর এলাকার ওই তরুণী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নৌকাছড়া এলাকার চাকমা সম্প্রদায়ের এক যুবকের কাছে প্রেমের টানে পালিয়ে আসে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও সেনাবাহিনী সমানভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড এর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর সেনা জোনের রেজামনি পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৪ নং লতিবান ইউপি’র দুর্গম রেজামনি পাড়া ও কারিগর পাড়ায় সেনাবাহিনী প্রধানের উপহার সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। সেনাবাহিনীকে শুধু নিরাপত্তার বাহিনী হিসেবে নয়,…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্গম পাবলাখালী কৃপাপুর এলাকায় নারী-পুরুষ ও শিশুসহ ৩ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন, দীঘিনালা সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর দীঘিনালা জোনের আর্ত মানবতার সেবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাবলা খালী কৃপাপুর এলাকায় ৩ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ভবিষ্যতেও আর্ত মানবতার সেবায় আমাদের…

বিস্তারিত