Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় সোমবার (৩ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে…
সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে দুই ধাপে মোট ১৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রথম ধাপে গত ২৯ জুলাই রাঙ্গামাটির রাবার বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তীতে রোববার (২ আগস্ট) রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এবং ক্ষতিগ্রস্ত আরও ১০০টি পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়, চলমান দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং…
পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি রিজিয়ন। এ লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং সদর দপ্তর, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২…
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ পদাতিক ব্রিগেডের অধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর উদ্যোগে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে বিশুদ্ধ পানির জন্য সাবমার্সিবল পাম্প স্থাপন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে জলবাহিত রোগ, হাম প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক ক্লাস নেন জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার। সেনাবাহিনী জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতা শিশুদের…
খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার (২১ জুলাই) সদর দপ্তরে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, একটি সাপ্তাহিক ম্যাগাজিন “রুপসী কাপ্তাই” রাঙামাটিকে মনিটর, ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৪ জন অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ, ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, বায়তুল করিম মাদ্রাসায় সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তাপ্রাপ্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ার দুর্গম এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)। ২২ জুন (সোমবার) সকালে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত এই গভীর নলকূপের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন কমান্ডার (৪-ইবি) লে. কর্ণেল আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ উদ্যোগের জন্য…
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন- ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালা জোনের তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৬’শত জনের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১৬’শত বৃক্ষের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ…
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ২০ লাখ বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ জুন) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসনের প্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, পুলিশ সুপারসহ সামরিক, বেসামরিক ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্ট সার উৎপাদনের মতো কার্যক্রমও গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান…
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন। এ উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন বারান্দা নির্মাণ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি। তিনি নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক,…
কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব কৃষি চর্চা উৎসাহিত করতে খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোনের উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড়, ফসলের অবশিষ্টাংশ ও গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি শেখানো হয়। পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ৬৫-৭০ জন নারী-পুরুষ কৃষক অংশ নেন। কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরাই কম খরচে জৈব সার উৎপাদন করতে পারবেন।…
