রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের চক্রপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনতিশার হাসনাত (২২) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (৯জুন) বিকেলে নৌকা যোগে কাপ্তাই লেক ভ্রমনে গিয়ে নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌছালে তারা বন্ধুরা মিলে নৌকা থেকে পানিতে সাতার কাটতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে হাসনাতের নিথর দেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসনাতকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ইনতিশার হাসনাত কক্সবাজার পেকুয়া এলাকার মোঃ বেলাল এর ছেলে বলে জানা গেছে।
হাসনাতের বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু মিলে রাঙ্গামাটিতে ঘুরতে আসে। কাপ্তাই হ্রদ এলাকায় বালুচর জেগে উঠেছে জানতে পেলে বোট নিয়ে এই এলাকায় এসে সকলে গোসল করতে নামে। এমন সময় সকলের মিলে গোসল করতে গিয়ে হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে বন্ধুরা হাসনাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দিলে রাঙ্গামাটি ফায়ার স্টেশন ডুবুরি ইউনিট দ্রুত স্পীড বোড যোগে ঘটনা স্থলে পৌঁছে লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজের নিথর দেহ উদ্ধার করে।
রাঙ্গামাটি ফায়াসার সার্ভিসের লিডার লিটন কান্তি দেব জানান, খবর পেয়ে নিহতের বন্ধুদের দেয়া তথ্য মতে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ঘটনা স্থল লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ হাসনাতকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

