Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলার ২০জন পাহাড়ি বাঙালি যুবককে নিয়ে তিন সপ্তাহব্যাপী ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার” এবং “ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার” বিষয়ক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন। বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল খান সজিবুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জোন অধিনায়ক। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী লক্ষীছড়ি…
খাগড়াছড়িতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো। শোভাযাত্রাটি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার এলাকায় বেলুন উড়িয়ে শোভা যাত্রা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি। এর পরপর শোভাযাত্রাটি শহরের শাপলা চত্তর ঘুরে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন শহীদ জিয়ার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করেন ও বৃক্ষ রোপন করেন খাগড়াছড়ি জেলার জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা ও…
বিসিএস শিক্ষা ক্যাডারের একজন প্রভাষক থেকে শুরু করে সরকারের উপসচিব এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ রাশেদুল হকের কর্মজীবন এক অনুপ্রেরণাদায়ক ও বহুমুখী সাফল্যের গল্প। পাহাড়ের চড়াই-উতরাই, শিক্ষাঙ্গনের নিবিড় আবহ এবং জটিল প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে দীর্ঘ সংযোগ তাকে পরিণত করেছে এক দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে। পেশাগত জীবনের প্রতিটি স্তরে সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেই তিনি আজকের এ গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০০৬ সালের ১ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের মাধ্যমে রাশেদুল হকের পেশাগত যাত্রার সূচনা হয়। একই বছরের ২ এপ্রিল তিনি ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার শুরু থেকেই তিনি…
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং এর পরবর্তী নিরাপত্তাজনিত বাস্তবতার জটিল রূপটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অন্যতম স্পর্শকাতর বিষয়। ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য চুক্তির অন্যতম মূল শর্ত ছিল পার্বত্য অঞ্চল থেকে স্থায়ী সেনানিবাস ব্যতিরেকে অস্থায়ী সেনাক্যাম্পসমূহ পর্যায়ক্রমে প্রত্যাহার করা। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার বিভিন্ন সময়ে মোট ২৪১টি সেনাক্যাম্প প্রত্যাহার করে নেয়। মূলত পাহাড়ি অঞ্চলের বেসামরিক শাসন জোরদার এবং স্থানীয় জনগোষ্ঠীর আস্থা অর্জনের লক্ষ্যেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে প্রত্যাহারের পর পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর ইতিবাচক মনোভাব প্রদর্শনের কথা থাকলেও তা বাস্তব রূপ লাভ করেনি, যা পরবর্তীতে নিরাপত্তার বড় সংকট তৈরি করে। পার্বত্য চুক্তির শর্তানুযায়ী জনসংহতি সমিতি (জেএসএস) এবং এর সভাপতি…
খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু। এ ছাড়াও ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য, যুগ্ন সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক হিসেবে নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক হিসেবে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন নির্বাচিত হয়েছেন। এর আগে নিউজ টুয়েন্টিফোরের জেলা…
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ ইয়াবা কারবারি হাফেজ আহম্মেদকে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভাধীন আদর্শ গ্রাম মধ্যে পাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এদিকে, একই স্থান থেকে আল আমিন এর কাছ থেকে ২ পিচ ও রিয়াদ হোসেন এর কাছ থেকে ৫পিচ ইয়াবা পাওয়ায় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিন ও পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃত ব্যক্তী মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড আদর্শ গ্রাম মধ্যে পাড়া এলাকার মৃত রন্জু মিয়ার ছেলে। মাটিরাঙ্গা থানার (ওসি) সােহেদ…
পাহাড়ি এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। সোমবার (২৪ আগস্ট) বিকালে দীঘিনালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালায় দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ এবং ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’। তিন সপ্তাহের এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচসহ প্রশিক্ষণের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে বিনামূল্যে…
বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করায় বান্দরবানে বইছে আনন্দের বন্যা। আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও, চারিদিকে চলছে মিষ্টি বিতরণ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আরো তিন মন্ত্রীর সাথে শপথ গ্রহণ করেন সাচিং প্রু জেরী। শপথ বাক্য পাঠ করান নতুন নির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর শপথ বাক্য পাঠ করার পরপরই বান্দরবানে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের করা হয়। মুহূর্তে মিষ্টির দোকানগুলো খালি হয়ে যায়। জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে চলে মিষ্টি বিতরণ। নবনির্বাচিত মন্ত্রী সাচিং প্রু জেরী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয়…
খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে উচিমং মারমা (৫০) ও চাইঞাও মারমা (৪৫) নামে মারমা দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টার ২০ মিনিটের দিকে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার থলিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উচিমং মারমা ও চাইঞাও মারমা স্বামী-স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান। নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তাঁর মা বাড়ির দরজার কাছে এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। হঠাৎ বিকট শব্দে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তিনি আরও জানান, বজ্রপাতে তাঁদের বসতঘরের সোলার প্যানেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নিহত দুজনের মরদেহ বাড়িতেই…
খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক শিশু সন্তানের বাবা। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ তার বাবার ঘরে চলে যান। পরে স্বজনেরা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার…
