Author: অনুসন্ধান নিউজ

বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। নারী দিবসের আগে দেওয়া তার বক্তব্যকে ঘিরে সমালোচনা করছেন নেটিজেনরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মমতা শঙ্কর দাবি করেছেন যে নারীরা কুপ্রস্তাব পাওয়ার জন্য নিজেরাই দায়ী। তার মতে, একজন নারী যদি আত্মসম্মান ও আত্মমর্যাদা ধরে রাখতে পারেন, তাহলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। তিনি বলেন, “অনেকে আমাকে সাবধান করেছেন, বলেছেন, অমুক খারাপ লোক, তার থেকে দূরে থাকো। কিন্তু আমি দেখেছি, আমার সঙ্গে তার ব্যবহার সজ্জনের মতোই। রাত জেগে শুটিং করেছি, আড্ডা দিয়েছি, গান গেয়েছি—তবু কেউ কখনো খারাপ কিছু ভাবেননি।” তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র…

বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৯ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, সারাদেশে নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন।

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কোরআনে হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটা অনুষ্ঠানের সংবর্ধনা শুরু হয়ে হাফেজদের ইফতার করানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানেের শুরুতে কোরআন তেলওয়াত করেন নাজির আহমেদ নাঈম। ইসলামী সংগীত পরিবেশ করেন রংধনু শিল্পী গোষ্ঠী লক্ষ্মীপুরের পরিচালক আমজাদ হোসেন রিয়াদ। বক্তব্য রাখেন রামগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল,বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ,সোনাপুর বড় মসজিদের খতিব হারুনুর রশিদ,জামায়েত ইসলামি রামগঞ্জ শাখার সহকারি-সেক্রেটারি ফয়সাল আহমেদ,আল কোরআন একাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাসার,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,জামায়াতে ইসলামি রামগঞ্জ শাখার সভাপতি নাজমুল হাসান পাটোয়ারি,বক্তব্য শেষে হাফেজে কোরআনদের হাতে ক্রেস্ট…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়িতে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। শুক্রবার সকাল ১১টার দিকে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধিরা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা ২ কেজি, চিনি ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, খেজুর ২৫০ গ্রাম, তৈল ১ লিটার, ডাল ৫০০ গ্রাম ইত্যাদি।

বিস্তারিত

ঢাকা, ৭ মার্চ – নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়াই রাজধানীতে মিছিল বের করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সংগঠনটির কর্মীরা মিছিল শুরু করেন। পুলিশের বাধা উপেক্ষা করে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ২টার কিছু আগে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম…

বিস্তারিত

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি তাজা গোলা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, মনোহারকালী এলাকায় অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুষ্কৃতকারীদের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, একটি শটগান ও ছয় রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়, যা পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সব ধরনের অপরাধ প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।

বিস্তারিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর অভিযান চালিয়ে মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১) নামে তিনজনকে আটক করা হয়। ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সিটিটিসি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা বায়তুল মোকাররম মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফত’ নামে একটি সমাবেশ আয়োজনের গোপন পরিকল্পনা করছিলেন। এদিকে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের যেকোনো কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি…

বিস্তারিত

সিরিয়ায় বর্তমান সরকার এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার উপকূলীয় জাবলে শহর ও আশপাশের গ্রামে সংঘর্ষের ফলে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। এটি ডিসেম্বর মাসে আসাদ পতনের পর থেকে নতুন প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবারের লড়াইয়ে আসাদপন্থী যোদ্ধারা ১৬ জন নিরাপত্তা সদস্যকে হত্যা করে, অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত ২৮ জন যোদ্ধা ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়। লাতাকিয়া প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কনাইফাতি জানান, “একটি সুপরিকল্পিত হামলায়…

বিস্তারিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন—যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সৈয়েদ আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ। বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার ও সদস্য সচিব জহুরুল তানভীর এই সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না।

বিস্তারিত

গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থসহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই লক্ষ্যে ক্রাউডফান্ডিং অর্থাৎ অনলাইনে গণচাঁদা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার এসব কথা বলেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা। এই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নিজেদের দলের নতুন কার্যালয়, ফান্ডিং, আসন্ন নির্বাচনের জন্য তহবিল গঠন, দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, নির্বাচন ও সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শিগগিরই একটি নতুন অফিস…

বিস্তারিত