খাগড়াছড়ির মানিকছড়িতে আরাফাত হোসেন (৭) নামে এক শিশু ও পানছড়িতে মোসাম্মৎ শামসুন্নাহার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়া এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় মো. নুর হোসেনের মেজ পুত্র ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার সময় বাড়ির সামনে উঠানে ফুটবল খেলার সময় বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে গেলে। বলটি কুড়িয়ে আনার জন্য সেই পাহাড়ে নিচে যাচ্ছিলো তার পাশে পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে পেছিয়ে পড়ে গিয়ে বুকে বিদ্যুৎ স্পর্শে গুরুত্বর আহত হয়।
অপরদিকে, জেলার পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং এলাকায় মোঃ শফিউল্লাহ’র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্পের সুইস অন করে পানি না আসায় বিদ্যুতের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃস্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে তার মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়।

