খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারার রোয়াজা পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন।
রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের নির্দেশনায় লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত শীরেন্দ্র কুমার ত্রিপুরার (তাতু) পরিবারের মাঝে টেবিল, চেয়ার, ল্যাপ, কম্বল, বালিশ ও শিক্ষা সামগ্রী প্রদান করেন।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে যায়। যার ফলে পরিবারের মানবেতর জীবনযাপনের কথা চিন্তারে সেনাবাহিনী তাদের এ সহায়তা প্রদান করেন।

