খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া ও শনিবার দুপুরে ফেনীরকুল এলাকায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় উপজেলা যুবলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন হৃদয় (২৯), পৌর যুবলীগ কর্মী ক্যাজাইলা মারমা (২৭) ও ক্যাচিং মারমা (২৪)।
জানা গেছে, পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস বিরোধী আইনে ও রাজনৈতিক মামলার অভিযুক্ত।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম যুবলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

