Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন এই বিওপিটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে অবস্থিত। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক সফরের মাধ্যমে তিনি এই আধুনিক বিওপিটি উদ্বোধন সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭৯৫ সালে রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন “রামগড় লোকাল ব্যাটালিয়ন” গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে । মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা টি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে শিল্পী কমিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায়…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম লম্বাছড়া গ্রামে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে থাকা ২৫টি ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রায় দেড় শতাধিক মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ। এর ফলে দীর্ঘদিন পাহাড়ি ঝিরি ও কুয়ার পানির ওপর নির্ভরশীল পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমেছে। সোমবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লম্বাছড়া গ্রামে স্থাপিত গভীর নলকূপটি আনুষ্ঠানিকভাবে স্থানীয়দের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন এ পানির উৎস থেকে স্থানীয় ত্রিপুরা পরিবারগুলোর পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও ধর্মগুরুরাও উপকৃত হবেন। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এই এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বিশেষ করে শুষ্ক মৌসুমে…
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে তিন ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ আগস্ট) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লার মুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রবিবার রাত ১০টার দিকে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে ফাঁদ পেতে চোরাচালান প্রতিরোধে নজরদারি চালাতে থাকে। পরে টহলদল রাত ১১ টার পর ভারতের দিক হতে ২ জন চোরাকারবারীকে তিনটি ভারতীয় গরুসহ বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।…
পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৬০৯ দশমিক ০৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কাঠের সিজার মূল্য প্রায় ১৯ লাখ ৭৪ হাজার ২২০ টাকা। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক বিকেল ৫টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ওই কাঠ আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৬০৯ দশমিক ০৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে। আটক কাঠের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ…
‘ঘুষের বলি দেশটা আজ, নষ্ট হচ্ছে কাজের কাজ, রুখে দাড়াঁও তরুণ দল, দুর্ণীতিতে ভাঙো বল’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলো দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটি। ‘দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে উপজেলার আটটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। দ্বিতীয় রাউন্ডে চারটি বিদ্যালয় থেকে ফাইনাল পর্বে পক্ষ দলের হয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলের হয়ে রামগড় গণিয়াতুল…
‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) বিকেলে রামগড় উপজেলার ১ নং পাতাছড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে র্যালি পরবর্তী মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা…
চট্টগ্রামের ভূজপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে টহল দল চট্টগ্রামের ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় গরু পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, আটক চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা। আটক ভারতীয় গরুগুলো পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার মাধ্যমে নিলাম কার্যক্রম…
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ আগষ্ট) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে জোন সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় উপকারভোগী গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনগণের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঢেউ টিন, বাই-সাইকেল, জায়নাজ, দেয়াল ঘড়ি, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মাদ্রসায় আর্থিক অনুদান,…
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)। সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে…
