Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলী সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। বুধবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) রাস্তার উপর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজর আলী সুমন (৩০) রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের বালুখালি (গৈয়াপাড়া) এলাকার বাসিন্ধা মোঃ আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই আব্দুল মান্নান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায় । এ সময় আসামী নিজ হাতে তার পরনের লঙ্গীর ভিতর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট বের…
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও অশ্লীলতাহানির চেষ্টা করতেন, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন বিষয়টি…
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা প্রকল্প ও উন্নয়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে জনবল সংকটের চিত্র যেন উল্টো বাস্তবতা তুলে ধরছে। খাগড়াছড়ির রামগড় উপজেলায় দীর্ঘদিন মাত্র একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকির দায়িত্ব। এতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, পাঠদানের মান মূল্যায়ন, শিক্ষকদের একাডেমিক সহায়তা এবং প্রশাসনিক নজরদারি কার্যত ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা পদে তিন জন থাকার নিয়ম থাকলেও দীর্ঘদিন একজন সহকারী শিক্ষা কর্মকর্তা একাই তিনজনের দায়িত্ব সামলাচ্ছেন। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালায় প্রতি ১৫ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা…
খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রামগড় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। রোববার (২ আগস্ট) সকালে রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সহযেগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) ব্যবস্থাপনায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গৌরব আর সাফল্যের ২৪ বছর পার করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে রামগড়ে যাত্রা শুরু করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। ২০০২ সালে প্রতিষ্ঠার শুরুতে চট্টগ্রাম হালিশহর পরে ২০১৬ সালের আগষ্ট পর্যন্ত নওঁগায় দায়িত্ব পালন করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। আজ রবিবার (২ আগষ্ট) ভোর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাদ ফজর ব্যাটালিয়ন সদর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন শেষে ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দুপুরে জোন সদর হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকৃতির কেক কেটে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ। রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক…
মের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহণসংশ্লিষ্টরা। রোববার (২৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই হরতাল সোমবার (২৭ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সরেজমিন দেখা গেছে, সকাল থেকে নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ…
খাগড়াছড়ির রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত ভূমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে প্রশাসনকে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রামগড় বাজারে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, রামগড় উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রামগড় উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত জমি দখল করে বসতি স্থাপন করা হয়েছে। তারা দাবি করেন, নিজেদের জমিতে যেতে গেলে গুচ্ছগ্রামবাসীরা বিভিন্ন সময় হামলা ও বাধার মুখে পড়েছেন। কর্মসূচি থেকে গুচ্ছগ্রামবাসীদের ভূমি উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি…
সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)। সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পরে জোন কমান্ডার…
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় জোন সদর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এসময় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মাদ্রসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দূস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা…
খাগড়াছড়ির রামগড় থেকে শ্যালিকাকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে আপন ভগ্নিপতি। ঘটনার ২৭ দিনপর পুলিশের হাতে আটক হয় দুলাভাই। উদ্ধার হয়েছে অপহৃত শ্যালিকা। জনা গেছে, গত ২২ জুন সকাল ৭টা ৪৫ মিনিটের সময় রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে রামগড়-বারৈয়ারহাট রাস্তার উপর হতে অপহৃত হন ছাত্রী (১৩)। বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর রামগড় থানায় নিখোঁজ ডায়রী করেন মা সালেহা খাতুন। অপহৃত ভিকটিম রামগড় গনিয়াতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্রী ওই দিন মাদ্রাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আসে। পুলিশ ও মামলার এজহারে জানা নায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৭ দিন পর রবিবার ১৯ জুলাই রামগড়ের…
