Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এর দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচিয়ে রামগড় থানার ওসির নিকট  টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১৯ জুলাই) সন্ধা থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও ও ম্যাজিষ্ট্রেট দাবি করে প্রতারক চক্রটি। জানা গেছে, রামগড় থানার ওসি নাজির আলম এর নিকট ম্যাজিষ্ট্রেট পরিচয়ে টাকা দাবী ও উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার নিকট ফোন করে…

বিস্তারিত

বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল হয়ে পড়েছে রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। কয়েক বছর মেরামত না হওয়ায় জেলার রামগড় বাজার হতে বাগানবাজার অংশের প্রায় ৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গাড়িচালক ও যাত্রীরা বলছেন, বেহাল সড়কটিতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। রামগড়-ফেনী আঞ্চলিক সড়কটির মাত্র ৪ কিলোমিটার রামগড়-বাগানবাজার অংশটি যেখানে ৫ মিটিনে পার হওয়া যেত সেটিতে এখন সময় লাগে ২০ মিনিট। এ অবস্থায় সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। রামগড়-বাগানবাজার অংশে সড়কটি ঘুরে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে রামগড় বাজার সম্মুখে হাইস্কুলের সামনে থেকে রামগড় স্থলবন্দর এলাকা পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। প্রায় ৪ বছর ধরে সড়কটির…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে জুলাই শহিদ মজিদ হোসেনের বাড়ি গিয়ে তার কবর জিয়ারত করেন ইউএনও কাজী শামীম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম। উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নজির আলম, জুলাই শহীদ আবদুল মজিদের পিতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। উপজেলার ৪৭টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও প্রধান শিক্ষক নেই ২৮টি বিদ্যালয়ে ফলে শিক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতি শুধু প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছে না, বরং বিদ্যালয়গুলোর দৈনন্দিন কার্যক্রমেও গভীর প্রভাব ফেলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা যেহেতু অধিকাংশই সিনিয়র সহকারী শিক্ষক তারা নিজের দায়িত্বের পাশাপাশি পুরো বিদ্যালয়ের পরিচালনাও সামলাচ্ছেন। ফলে, পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং শিক্ষকরা নিজেদের দায়িত্ব পালনে বাধাপ্রাপ্ত হচ্ছেন। স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে সঠিক নেতৃত্বের অভাবের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।…

বিস্তারিত

১৯৮৬ সালের ১৩ জুলাই, খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে পাহাড়ের তৎকালীন সশস্ত্র সন্ত্রাসী দল শান্তিবাহিনীর হাতে গণহত্যার স্বীকার হন পাতাছড়ার ডাকবাংলা এলাকার বেশ কয়েকজন নিরীহ বাঙ্গালি মুসলিম জনতা। ঘটনাচক্রের ৪০ বছর শেষ। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনও ভুলতে পারেনি ডাকবাংলা পাড়ার বাসিন্দারা। তৎকালীন শান্তিবাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি ও অগ্নিসংযোগে সেদিন নিহত হয়েছিল ৫ শিশুসহ ৭ জন। কয়েকদিন পর ঘটনাস্থলের খুব কাছ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছিল স্থানীয়রা। একই বছরের ১৩ আগস্ট বাড়ির পাশের টিলায় গরু চরাতে গেলে স্বজনদের সামনে থেকে মো. আদম ছফি উল্লাহ নামে একজনকে ধরে ফেনী নদীর পিলাক ঘাটের ওপারে নিয়ে যায় তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। পরবর্তীতে তার…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ ২৮১ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জুলাই) উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবার কে পরিবার প্রতি ২০ কেজি চাউল ও ১৪ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুকনো খাবারের প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই, ২ প্যাকেট…

বিস্তারিত

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির রামগড় উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৩ বিজিবি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সীমান্তরক্ষী এ বাহিনী। রোববার (১২ জুলাই) ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় জোন কমান্ডার টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন। বিজিবি জানায়, কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রামগড় আবাসিক এলাকা, বৈদ্যটিলা, বল্টুরাম ও গর্জনতলী এলাকার…

বিস্তারিত

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের একটি টহল দল পার্বত্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের সামনে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে চার বোতল ভারতীয় মদ, ২০২ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয়…

বিস্তারিত

 খাগড়াছড়ির রামগড়ে ক’দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্ধি ও কর্মহীন হয়েপড়া ১১৫ টি ক্ষতিগ্রস্থ্য পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন। শনিবার (১১ জুলাই) রামগড় উপজেলার সীমান্তবর্তী দুর্গম লাচারীপাড়া, অন্তপাড়াসহ পৌর এলাকার ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে বাড়িবাড়ি গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকার পানিবন্ধি কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। এসময় রামগড় পৌরসভা কার্যালয়ে ৫৪ টি পরিবার, ব্যাপ্টিস্ট চার্চ আশ্রয় কেন্দ্রে ৬ পরিবার,  ১নং রামগড় ইউনিয়েন দুর্ঘম কলসীরমুখ ও  অন্তপাড়া ১৫ পরিবার ও ২নং পাতাছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৬ সহ মোট ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। এরআগে…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফেনী নদীর তীরবর্তী নিম্নেঞ্চল ফেনী নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি  নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রকৃতিক দুর্যোর্গে সর্বোচ্চ সতর্ক থাকতে ও পরিস্থিতি অবনতি হলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে পরামর্শ দেন। এসময় তিনি পানিবন্ধি এলাকায় বাড়িবাড়ি গিয়ে ক্ষতিগ্রন্থ্য ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের খোঁজখবর নেন এবং পৌর এলাকার বন্যাকবলিত বিভিন্ন এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন ইউএনও। পরে ফেনীরকুল নিউ রামগড় সরকারি প্রাথমিক…

বিস্তারিত