Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় জেলার বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে গাছের চারা তুলে দেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। কর্মসূচির আওতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬৮০টি আম ও ৫৪০টি লিচুর চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলার পাতাছড়া এলাকায় ২০০টি আম, ২৫০টি হাঁড়িভাঙ্গা আম এবং ৩৫০টি ব্যানানা আমের চারা দেওয়া হয়। গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় ৭৪০টি আম, ৫২৫টি লিচু, ৪৮০টি পেয়ারা ও ৩৭০টি লেবুর…

বিস্তারিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এবিএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, এনসিপি উপজেলা সমন্বয়ক মো.…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে ধর্ষক মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী মো: শাহিন (৫৩) রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, “ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হলো। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এই সিদ্ধান্ত নেন। মামলার এজাহার থেকে জানা যায়,…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্মপরিকল্পনার অংশ হিসাবে খাগড়াছড়ির রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যেগে মতবিনিময় সভা ও  বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে এক মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দি। সভায় বিশেষ অতিথি ছিলে পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: ফুয়াদ মিয়াসহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে আগামী ৫ বছরে সারাদেশে ২৫…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে সহপাঠীর বাবা কর্তৃক এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওমর আলী নামে এক চা দোকানীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে। ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্রী। শুক্রুবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা রামগড় থানায় মামলা করলে অভিযুক্ত ওমর আলী (৪০) পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর প্রতিবেশী। সে পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে। পেশায় একজন স্থানীয় চা দোকানী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়ির রান্নাঘরে একা কাজ করছিলেন ওই ছাত্রী। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে…

বিস্তারিত

চট্টগ্রামের ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্লা (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক আটক করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। আজ (২২ জুন) দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী পুটন মোল্ল (১৯) আটক করে। অবৈধ অনুপ্রবেশকারী যুবক ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা বাদল মোল্লের ছেলে। আটককৃত ভারতীয় নাগরিক’কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রামগড় বিজিবি।

বিস্তারিত

বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জুন ২০২৬) রামগড় বিজিবি জোন সদরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সফল প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি। অনুষ্ঠানে তিনি বলেন, রামগড় বিজিবি জোন কেবল সীমান্ত নিরাপত্তা ও নিয়মিত অপারেশনাল কার্যক্রমেই…

বিস্তারিত

ন্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। একই সঙ্গে কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি। রবিবার (২১ জুন) ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি জোন সদরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। এ সময় ঢেউটিন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের…

বিস্তারিত

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আধাঁর মানিক সীমান্তে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এ অভিযান চালায় বিজিবি টহলদল।  বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় টহলদল ওই এলাকার সীমান্ত পিলার ২২১০ হতে বাংলাদেশের অভ্যন্তরে আধাঁরমানিক স্থানে গোপন ফাঁদ পাতে বিজিবি টহলদল। একপর্যায়ে ভারতের দিক থেকে তিন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসে। তাদের চ্যালেঞ্জ করলে তারা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বস্তার ভিতরে ৭টি ছোট প্যাকেটে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে ৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখা আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রামগড় শাখার সাধারণ সম্পাদক ও রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার হ্যাপি চাকমাসহ অবশরজনিত নয় জন প্রধান শিক্ষক। প্রধান অতিথির বক্তব্যে দ্বিন আল জান্নাত…

বিস্তারিত