Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূলদলের এক কালেক্টরসহ তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় ইউপিডিএফ কিছু অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল…
খাগড়াছড়ির রামগড় উপজেলা-তে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে ১৩ মে ২০২৬ তারিখে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় জোন সদর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।…
শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুম্রচাই কার্বারী। আজ শনিবার (৯ মে) বেলা ১২ টার সময় প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ এর…
‘United in Humanity’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দল। বৃহস্পতিবার (৭ মে) সকালে রামগড় বাজারে দিবসটি উপলক্ষে জনসচেতনতমূলক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা দলের দলনেতা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুব প্রধান আব্দুল করিম। উপস্থিত ছিলেন, সাবেক দলনেতা ফজলুল হক, সাবেক উপ-যুবপ্রধান মাসুদ রানা, সিনিয়র যুব সদস্য ও সক্রিয় যুব সদস্য বৃন্দ। আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাবেক যুব প্রধান আব্দুল করিম রেড ক্রিসেন্ট এর জন্ম ইতিহাস, কার্যক্রম ও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা…
পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধের মহানায়ক শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের (ইকবাল) বীর উত্তম এর ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাকবাহিনী সঙ্গে এক প্রচণ্ড সম্মুখযুদ্ধে তিনি শাহাদাৎ বরণ করেন। ক্যাপ্টেন আফতাবুল কাদের (ইকবাল) ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৯ সালে আর্টিলারি কোরে কমিশন প্রাপ্ত হন এবং ১৯৭০ সালে হায়দ্রাবাদ ক্যান্টনমেন্টে ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে ৫ ফেব্রুয়ারি সরকারি কর্মস্থল পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে ছুটিতে নিজবাড়ি ঢাকায় আসেন। পরে ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে এসে খালাতো বোন মোর্শেদা জুলিয়াকে নিজের পছন্দে বিয়ে করেন। বিয়ের অল্প কয়েকদিন পর যুদ্ধ শুরু হলে বদ্ধ ঘরে স্থির থাকতে পারেননি ক্যাপ্টেন…
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে পরিচালিত এই অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ ছোট ফরিংগা বিওপি’র একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় টহলদল। পরবর্তীতে সকাল ৭টার দিকে ভারত থেকে কয়েকজন চোরাকারবারীকে পাঁচটি বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা…
খাগড়াছড়ি জেলার রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো: তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার সময় রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বলিপাড়া নানার বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্ধা আরিফ হোসেন এর ছেলে। জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতের স্বজন আবদুর রহিম জানান, আজ সকালেই তারা বেড়াতে আসে। দুপুরের পর কোন সময় যে পুকুরে পড়ে গেল…
জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিদ্যালয়ের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। জনমানবহীন এলাকায় স্কুলটি অবস্থিত হওয়ায় এবং স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ কয়েকটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুলের…
পার্বত্য অঞ্চলে সাংগ্রাই ও বৈসাবি উৎসব উপলক্ষে নানা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার রামগড় জোন সদর এলাকায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানা যায়, রামগড় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আওতায় দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে একটি মাদ্রাসা ও এতিমখানায় ঢেউটিন বিতরণ, দুইজন অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী প্রদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ সহায়তা দেওয়া হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও মানবিক…
খাগড়াছড়ির রামগড় উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য বর্ষবরণ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু কাননে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার, বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার…
