Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না-দাবী সনদ (এনওসি) নেওয়াকে কেন্দ্র করে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার মাথায় কাঠের স্কেল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ও জরুরি বিভাগের ইনচার্জের দায়িত্ব রয়েছেন। হামলার অভিযোগ উঠে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তারই সহকর্মী বিজয় মজুমদারের বিরুদ্ধে তিনি সাম্প্রতিক সময়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়েছেন। হাসপাতালের সূত্রে জানা গেছে, বদলিজনিত কারণে নিজের ‘লাস্ট পে সার্টিফিকেট’ (এলপিসি) সংগ্রহের জন্য গতকাল…
খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম (আলমগীর) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সেচ্ছাচারিতাও দূর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সোমবার ইউএনওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ইউপি সদস্য ওসমান গনি। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন, আব্দুল লতিফ, ওসমান গনি, ইউনুছ, সতিয়া ত্রিপুরা আমান উল্লাহ, ভারত কুমার চাকমা সহ সংরক্ষিত মহিলা সদস্য শাহেনা আক্তার, পারভিন আক্তার, কুসুমবালা চাকমা। জানা যায়, চেয়ারম্যান নুরুল আলম আলমগীর রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্বে থেকে নৌকা প্রতিকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। গত ১১ মার্চ ২০২৬ তারিখে ইউপি সদস্য ওসমান গনির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় চেয়ারম্যান নুরুল আলম আলমগীরের বিরুদ্ধে নিয়মিত মাসিক…
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রামগড় বিজিবি জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে রামগড় উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার…
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও রামগড় উপজেলা বিএনপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রামগড় উপজেলায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় রামগড় লেকস্থপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠির ঈদ আনন্দ ঈদের সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই…
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা দুর্নীতিমুক্ত সেবাপ্রদান এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে কাজ করতে হবে। নাগরিক সেবা ডিজিটালাইজেশন…
খাগড়াছড়ির রামগড়ে দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ–এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামগড় জোন সদরে আয়োজিত কর্মসূচিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম’র সার্বিক দিকনির্দেশনায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়। রামগড় ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। দায়িত্বপূর্ণ…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) হিসেবে ছিলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন। মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।…
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে রামগড় পৌরসভার দক্ষিন গর্জনতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক দক্ষিন গর্জনতলী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। স্থানীয়রা জানান, গর্জনতলী এলাকায় একটি আবাসিক বিল্ডিংয়ে কাজ করছিলেন সিদ্দিক। পানির মোটর দিয়ে পানি উঠানোর ব্যবস্থা করছিলেন এমন সময় অসাবধানতাবসত পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হওয়া শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি এবং খাগড়াছড়ির রামগড় উপজেলায় দায়িত্ব পালন করেছে। সংশ্লিষ্ট তিন উপজেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয় এবং নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। পাশাপাশি টহল, স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম (কিউআরটি) হিসেবে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানানো হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্খাবাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ২০৩ কেন্দ্রে বেসরকারি ভাবে ঘোষিত সবশেষ ফলাফলে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী (স্বতন্ত্র) ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৭ হাজার ৬৬৫। জামায়েতের প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী ৫৪ হাজার ৬২১। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেন। খাগড়াছড়িতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৮০ হাজার ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া। উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে ২০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।
