Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গৈয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রামগড় বিজিবি জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে দুই শতাধিক গরিব ও অসহায় পাহাড়ি ও বাঙালি জনগণ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রামগড় জোনের উপ-অধিনায়কের উপস্থিতিতে জোনের মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পে আগত স্থানীয় বাসিন্দারা জানান, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। বিজিবির এই উদ্যোগ আমাদের অনেক উপকারে এসেছে।” তারা বিজিবির এ মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি জানায়, “শুধু সীমান্ত রক্ষাই…
‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ‘ প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় বিজয় ভাষ্কার্যে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র্যালী ও মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব…
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. সরওয়ার হোসেন (৫০) এর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি মো. সাব্বিরকে বৃহস্পতিবার সকালে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আহতের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে বুধবার (৮ অক্টোবর) রাতে রামগড় থানায় মামলা দায়ের করেন। মামলায় কিশোর গ্যাং লিডার মো. সাইফউদ্দিন ওরফে শাহাবুদ্দিন, আলমগীর হোসেন ইরাক, মো. সাব্বির, সাগর, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বিদ্যালয় চত্বরে গ্যাং লিডার শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল কিশোর সরওয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।…
খাগড়াছড়ি জেলা শহরের তালুকদারপাড়া এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে বসবাসরত দুই অতিরিক্ত জেলা ও দায়রা জজের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আদালতে কর্মরত দুই বিচারকের বাসা থেকে প্রায় নয় লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানা গেছে। এজাহার হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিগত ৯ সেপ্টেম্বর, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ধরা পড়ে। চুরির শিকার দুই বিচারক হলেন— মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত), খাগড়াছড়ি ও তার স্ত্রী শায়লা শারমিন। শায়লা শারমিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) হিসেবে কর্মরত আছেন। দু’জনেই পরিবারসহ খাগড়াছড়ি সদর থানাধীন তালুকদারপাড়া এলাকার হাবিবুর রহমানের চারতলা…
খাগড়াছড়ির রামগড় পৌর শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা টেকসই দীর্ঘ মেয়াদী উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন। সভার শুরুতে পৌরসভার হিসাব রক্ষক মো: শাহ আলম ২০২৫-২০২৬ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন। বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি,…
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা উদ্বোধন করা হয়েছে। রবিবার ৫ (অক্টোবর) সকালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে বিওপির উদ্বোধন করেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ পিবিজিএম পিএসসি। প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্বসমূহ এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। বিওপিটি সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গুইমারা সেক্টর কমান্ডার, কর্নেল মো. মিজানুর রহমান পিএসসি, জি, রামগড় জোন…
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: জহির (৪৯) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ), (ঘ) ও (ঙ) এর অপরাধে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান সহ উত্তোলনকৃত…
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ) ও (ঘ) এর অপরাধে মো: আবুল কাশেম নামে ওই ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান…
যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলাধীন বাগান বাজার ইউনিয়নের রামগড় চা বাগানের শ্রী শ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী। আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল…
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার স্কুলের পূর্ব পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. কামাল হোসেনের পুত্র। সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক চৌধুরী মো. ইমাম উদ্দিন নুরী। স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নাহিদুল পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিক্ষকরা ঘটনাটি জানতে পারলে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া…
