Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান পাহাড় কাটার অভিযোগ ও রামগড় স্থলবন্দরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাটের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত টিম। জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম শুরু করা হয়। শনিবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত তদন্ত টিম রামগড় স্থলবন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরিদর্শনকালে তদন্ত টিম পাহাড় কাটার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি, ভূমি ধসের ঝুঁকি এবং সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখে। বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ ফিরোজ…
খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ও রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি। সভায় রামগড় ও দাতমারা থানার অফিসার ইনচার্জ, রামগড় উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনার মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম…
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় টহল জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে অনুপ্রবেশ করানো ভারতীয় গরু জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’র একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল পরিচালনার সময় বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধগেরামারা নামক স্থান থেকে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান…
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগেরক তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যেরাতে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। এরআগে বুধবার মধ্যেরাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান…
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক গরীব ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিশু কিশোদের মাঝে খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। ব্যাটালিয়ন…
খাগড়াছড়ির রামগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামি বলিপাড়া ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জামায়াত ইসলামি রামগড় উপজেলার বলিপাড়া ৭নং ওয়ার্ড কার্যালয়ে সকাল ৯টা থেকে ২৫০ জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। বলিপাড়া ইউনিটের সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী আবদুল হক মানিক। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবদুল করিম, মেডিকেল টেকনলজিস্ট ইউনুস সিদ্দিকী ও মহরম হোসেন সহ প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন। অনুষ্ঠানে…
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রথম প্রহরে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে ৩১ বার তোপধ্বনি শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভসূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতার। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক প্রমোহ বিহারী নাথ, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল থেকে স্মৃতিসৌধে সরকারী বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন পুষ্পস্তবক অর্পন করেন। পরে সকাল ৯টায় রামগড় হাইস্কুল মাঠে জাতীয় পতাকা…
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) মো: রেহান উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির…
আজ ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সহায়তায় রামগড় উপজেলার ক্যাম্প অগ্নিসংযোগ, লুটপাট বহু নারীকে ধর্ষণসহ হাজারো নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হতে রামগড়ে বাজার এলাকায় র্যালী শেষে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) রেহান উদ্দিন সঞ্চালনায় সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। জানা যায়, ১৯৭১…
খাগড়াছড়ির রামগড়–হেয়াকো–বারৈয়ারহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হানিফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার চিকনছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গৌরাঙ্গ পাড়া গ্রামের মো. নুর নবীর ছেলে। তিনি আম্বালা ফাউন্ডেশন নামে এটি এনজিওর মিরসরাই শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী জানান, মিরসরাই থেকে মোটরসাইকেলে মাটিরাঙ্গা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথেই চিকনছড়া এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে হানিফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগড়…
