Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। সোমবার (২ ডিসেম্বর) রাতে সীমান্তে ফাঁদ পেতে পরিচালিত এ অভিযানে ভারতীয় দুই চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ভারত থেকে দুই চোরাকারবারীকে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখে ছোট ফরিংগা বিওপির টহলদল। তালতলী এলাকায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে থাকা টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ২০টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২০ কেজি গাঁজা উদ্ধার…
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে উন্নয়ন অগ্রগতি, সুশাসন, জনসেবা ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। সভায় রামগড়ের উন্নয়ন, সমস্যা ছাড়াও সামাজিক- সাংস্কৃতিক, আসন্ন নির্বাচন, শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হয়। এসময় সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং রামগড়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।…
চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল বৃস্প্রতিবার দিবাগত রাত ২ টার দিকে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু ঢোকাতে দেখা যায়। টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের সীমান্তে রেখে দ্রুত ভারতীয় সীমান্তে পালিয়ে যায়।…
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রবিবার রাত সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে তালতলী নামক স্থানে ফাঁদ পাতে বিজিবি টহলদল। রাত একটু গভীর হলে ভারতের দিক থেকে ৩ জন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসলে তাদের চ্যালেঞ্জ করলে ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ২টি বস্তার ভিতরে ১৫টি ছোট প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন…
রামগড় উপজেলা সদরের খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ VOIP (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) কার্যক্রমের অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়। আজ শনিবার তাঁদের গ্রেফতার দেখিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। রামগড় থানা পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের অবস্থানের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন। এ অনুমতি ছাড়াই দুই চীনা নাগরিক রামগড়ে অবস্থান করছিলেন এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ ওই কক্ষে অভিযান চালায়। অভিযানের সময় কক্ষটিতে রাখা বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ঢাকা থেকে বিটিআরসির বিশেষজ্ঞ দল…
খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবনে অনুমতিহীন ভাবে বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে চীনা পাসপোর্টধারী দুইজন নাগরিককে রামগড় থানা পুলিশ হেফাজতে নেয়। তারা হলেন, জিয়াং ছেংথং ও টেং তংগু। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজনই গেল ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মোঃ রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোন নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন। ইলেকনিক্স সামগ্রী আমদানী রপ্তানী করবে বলে…
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল রামগড় মার্কেটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রামগড় উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) ও খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রামগড় উপজেলার প্রধান সমন্বয়কারী মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তি, কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনিসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। রামগড় এই উপজেলা কার্যালয়ের মাধ্যমে সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত…
হালদা নদীর উৎপত্তিস্থল উপজেলা খাগড়াছড়ির রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহাম্মদ,…
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ ভূইয়া ফরহাদ (৫০) উন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনটি রিং পড়ানো হয়। শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা…
খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে জেলার রামগড়ের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরামহীন প্রচারণায় অব্যাহত রয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী খাগড়াছড়ির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আবছার ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর নেতৃত্বে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার, রামগড় বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক দলে বিভক্ত হয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রদর্শন করে। গণসংযোগে অন্যদের মধ্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ…
