Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ  নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর রামগড় উপজেলা শাখা। সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব  প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার প্রায় শতাদিক খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে …

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্য শস্য, কৃষি যন্ত্রাংশ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড বিজিবির রামগড় ব্যাটালিয়ন। রবিবার (১৯ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাইন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেন। মানবিক সহায়তার অংশ হিসেবে ঘর নির্মাণের জন্য  বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১০ বান্ডেল ঢেউটিন, বিশটি পরিবারকে খাদ্য সহায়তা, একজন নারীকে স্বাবলম্বী…

বিস্তারিত

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গৈয়াপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রামগড় বিজিবি জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে দুই শতাধিক গরিব ও অসহায় পাহাড়ি ও বাঙালি জনগণ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রামগড় জোনের উপ-অধিনায়কের উপস্থিতিতে জোনের মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পে আগত স্থানীয় বাসিন্দারা জানান, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। বিজিবির এই উদ্যোগ আমাদের অনেক উপকারে এসেছে।” তারা বিজিবির এ মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি জানায়, “শুধু সীমান্ত রক্ষাই…

বিস্তারিত

‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ‘ প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড়  বিজয় ভাষ্কার্যে গিয়ে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র‍্যালী ও মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব…

বিস্তারিত

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. সরওয়ার হোসেন (৫০) এর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি মো. সাব্বিরকে বৃহস্পতিবার সকালে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আহতের স্ত্রী রোকেয়া আক্তার বাদী হয়ে বুধবার (৮ অক্টোবর) রাতে রামগড় থানায় মামলা দায়ের করেন। মামলায় কিশোর গ্যাং লিডার মো. সাইফউদ্দিন ওরফে শাহাবুদ্দিন, আলমগীর হোসেন ইরাক, মো. সাব্বির, সাগর, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে বিদ্যালয় চত্বরে গ্যাং লিডার শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল কিশোর সরওয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলা শহরের তালুকদারপাড়া এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনে বসবাসরত দুই অতিরিক্ত জেলা ও দায়রা জজের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আদালতে কর্মরত দুই বিচারকের বাসা থেকে প্রায় নয় লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানা গেছে। এজাহার হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিগত ৯ সেপ্টেম্বর,  বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ধরা পড়ে। চুরির শিকার দুই বিচারক হলেন— মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত), খাগড়াছড়ি ও তার স্ত্রী শায়লা শারমিন। শায়লা শারমিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) হিসেবে কর্মরত আছেন। দু’জনেই পরিবারসহ খাগড়াছড়ি সদর থানাধীন তালুকদারপাড়া এলাকার হাবিবুর রহমানের চারতলা…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় পৌর শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা টেকসই দীর্ঘ মেয়াদী উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন। সভার শুরুতে পৌরসভার হিসাব রক্ষক মো: শাহ আলম ২০২৫-২০২৬ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন। বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি,…

বিস্তারিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা উদ্বোধন করা হয়েছে। রবিবার ৫ (অক্টোবর) সকালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ‎প্রধান অতিথি থেকে বিওপির উদ্বোধন করেন, দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ পিবিজিএম পিএসসি। প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্বসমূহ এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। বিওপিটি সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের  সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গুইমারা সেক্টর কমান্ডার, কর্নেল মো. মিজানুর রহমান পিএসসি, জি, রামগড় জোন…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: জহির (৪৯) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে।    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ), (ঘ) ও (ঙ) এর অপরাধে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান সহ উত্তোলনকৃত…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ) ও (ঘ)  এর অপরাধে মো: আবুল কাশেম নামে ওই ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান…

বিস্তারিত