Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যেদিয়ে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে নেতাকর্মীরা। জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন- নুরুল আমীন মেম্বার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সিনিয়র সহ-…
খাগড়াছড়ির রামগড়ে পরিত্যক্ত সুইজ গেইটে গোসল করতে নেমে পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ লা সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় রামগড় উপজেলার সোনাইআগা পরিত্যক্ত একটি সুইজগেইটের খালে সহপাঠিদের নিয়ে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর নবী (১৩) রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মো: লিটন এর ছেলে। সে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র। নিহতের মামা ইসমাইল হোসেন জানান, সহপাঠীদের নিয়ে সুইজগেইটে গোসল করতে নামে গেইটের নিম্নাংশের গভীর ডোবাতে ডুবে যায় পরে সহপাঠীদের আত্মচিৎকারে আমরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান। রামগড় থানার উপ-পরিদর্শক রায়হান…
উচ্চ মূল্যের মসলা-গোল মরিচের নার্সারী ও প্রেসেসিং স্থাপন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড়ে গোল মরিচ উৎপাদনকারীদের সাথে নার্সারী ও প্রসেসিং সেন্টার মালিকদের বাজার সংযোগ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ হয়েছে। সোমবার (১ লা সেপ্টেম্বর) সকাল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় ও অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা)র বাস্তবায়নে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অপকা’র নির্বাহী পরিচালক মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রামগড় হটিকালচার সেন্টার উপ-পরিচালক শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অপকা’র প্রজেক্ট ম্যানেজার মো: জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, রামগড় হটিকালচার…
খাগড়াছড়ি পার্বত্য জেলার ভারত সীমান্ত লাগোয়া রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় জোন (৪৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে রামগড় জোন কর্তৃক স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়। রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি সকলের হাতে এসব মানবিক সহায়তা বিতরণ করেন। এসময় তিনি বলেন, “বিজিবির…
খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় বয়োবৃদ্ধা মা আমেনা বেগম (৯৫) ও মেয়ে রাহেনা বেগম (৪২) কে গলাকেটে হত্যা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ। নিহত বৃদ্ধার বড় ছেলের শাহাবুদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৩৫) দাদী ও ফুফুর কাছে টাকা ছেয়ে না দেয়ায় এবং গালমন্দ করার ক্ষোভ থেকে গভীর রাতে বাঁশ কাটার দা দিয়ে নির্মম এ হত্যাকান্ডের ঘটিয়েছে বলে জানায় পুলিশ। খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিং এ তথ্য জানান। পুলিশ সুপার জানান,আসামীকে ফেনীর ছাগলনাইয়া থেকে আটক করা হয়েছে।…
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকায় অবৈধভাবে ফসলী জমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ওই এলাকার মো: মনির হোসেন পিতা আবুল হোসেনকে একটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও…
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা–মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাহেনা বেগমের ছেলে মো. হাসান শুক্রবার বিকেলে রামগড় থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার একদিন পরও মা-মেয়েকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘুমন্ত…
খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিচানা থেকে মা-মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী ওমান প্রভাসী মোস্তফা। প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়। নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, আজ বৃহস্পতিবার…
অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ী এলাকায় একটি কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার পাতাছড়া ইউনিয়নে থলিবাড়ি এলাকায় কারখানার দায়িত্বে থাকা মো: ফজলুল ইসলাম নামে অভিযুক্ত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র রামগড়ের পাহাড়ী এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলানো হতো এতে করে কৃষিজমি ও…
খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার…
