Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ওয়ার্ড আওয়ামীলীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ২নম্বর ইউনিয়নের মাহবুব নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাতাছড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ পাটোয়ারী (৪০) সে মাহবুব নগর এলাকার বাসিন্ধা হাজী মনির আহাম্মদের ছেলে এবং একই ওয়ার্ডের সদস্য মোঃ আলমগীর হোসেন (৪৫) সে ওই এলাকার বাসিন্ধা কোরবান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গতকাল মধ্যরাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দুই মামলায় আ.লীগের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা…
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার দায়ে আজ সোমবার পাঁচটি ইটভাটার প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এরআগে গত ২০ জানুয়ারী উপজেলার পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে প্রত্যেক ভাটামালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্ব দেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন। ইটভাটাগুলো হলো— আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, দীর্ঘদিন বৈধ কাগজপত্র ছাড়াই ভাটাগুলোর কার্যক্রম চলছিলো। আজ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা…
দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে জেলার দীঘিনালা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— গুইমারা হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। তারা সবাই ওই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আটক ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেন দীঘিনালা উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। গত ৩ ফেব্রুয়ারী একটি মামলায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। পুলিশ…
খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে একরাতে চার দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন মেইন রোর্ডের পাশে মাহিমা-মানামী মার্কেটের কুইন টেলিকম ইউনিট ৩ এর সাটারের তালা কেটে মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। তবে পাশে কুইন টেলিকম ইউনিট ২ এর সাটারের বাহিরের তালা কাটালেও ভিতরে তালা থাকায় ডুকতে পারেনি। একি সময়ে ভিতরের বাজারের নবী স্টোর সহ আরো একটি দোকানে চুরির চেষ্টা করে চোর দল। দোকান মালিক মো: হোসেন লিটন জানান, শুক্রবার রাত ১০টার দিকে দোকান…
খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে গুইমারা শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সুবিধা বঞ্চিতদের মাঝে এসব মানবিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। মানবিক সহায়তার মধ্যে রয়েছে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, খেলাধুলার সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, শিক্ষার্থীদের জন্য বই, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সহায়তা, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। এ সময় তিনি বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস…
শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ২৪টি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা। বিজিবি’র তথ্যমতে, সীমান্ত পথে ভারত থেকে আনা এসব অবৈধ ভারতীয় গরু পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আমতলী নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ২৪টি গরু আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে…
বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি। বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কর্যালয় হতে রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় জিরো পয়েন্ট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ…
‘এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই- আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন সহ উপজেলার বিভিন্ন…
