Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রামগড় শহিদ মিনার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথির বক্তব্য ওয়াদুদ ভুইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পতিত হাসিনা সরকার এদেশের অর্থনৈতিক মেরুদন্ড দিয়ে ভেঙ্গে পালিয়ে গেছে। এদেশকে ফের পুর্ণগঠন দরকার এজন্যে অর্ন্তবতী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। উপজেলা বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির…
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইফুল নামে একব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর ভ্রাম্যমান আদালতে তাকে এই জরিমানা করা হয়। জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মতে রামগড় ইউনিয়নের লামকুপাড়ার মো: সাইফুলকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২…
খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার সকাল দশটায় রামগড় পর্যটন পাক সংলগ্ন তাঁর নিজ বাড়ির সামনে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এসময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সালাম গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা সুরেশ বিশ্বাসের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, গতকাল বেলা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্য জনিত কারণে ১৯ দিন চিকিৎসা শেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেমাগ্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগদান করেন।…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিম (৭০) ও বৃদ্ধ মা আমেনা বেগম (৬০) কে কুপিয়ে হত্যার চেষ্ঠা করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে পৌনে ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম কালন। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে আবারো সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তারা টাকা দিতে…
পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুণঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালী জনতা। বুধবার (৫ মার্চ) সকাল ১১ টার সময় রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূলসড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। সমাবেশে বক্তারা, গত ৩ রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও বাজারের ভুখন্ডে জনসমাগমস্থানে আতশবাজির ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষিদের দ্রুত গ্রেফতার…
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর।তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন। সাংবাদিক নুরুল আলম প্রায় সাড়ে ৪ দশক পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা লিখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি একাধারে দৈনিক দিনকাল, সকালের সময়, স্বদেশ প্রতিদিন,…
খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী রামগড় সরকারী ডিগ্রী কলেজ প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি হাছান শরীফ (২৩) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার তৈছালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো: ফারুক এর ছেলে। রামগড় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরিফ গত ২ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গর্জনতলী এলাকার একব্যক্তির নিকট ছাত্রজনতার আন্দোলন থামানোর অযুহাতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ৪ আগস্ট বিকালে দক্ষিণ গর্জনতলী বাদীর বসত বাড়ীতে দলবল নিয়ে…
চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে এসব সিগারেট জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার এলাকার রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় সিগারেট পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষ্যে…
‘তোমার আমার বাংলাদেশে, ভােট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার(২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি র্যালি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন এর সভাপতিত্বে র্যালি-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শহর সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, আইসিটি প্রোগ্রামার রেহান…
‘আহলান সাহলান মাহে রমজান’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি রামগড়ে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) আছরের নামায এর পর জামায়াতের উপজেলা অফিস থেকে র্যালি বের হয়ে রামগড় খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর ফয়জার রহমান সহ দলটির স্থানীয় নেতারা। এসময় বক্তারা বলেন ‘পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে…
