খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার সোনাইপুল সদুকার্বারিপাড়ার দিঘির পাড়ে এক প্রভাসীর বাড়ী ও রামগড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে দুর্ধর্ষ চুরীর ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে।
জানা গেছে, শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ১ টা ২০ মিনিটের সময় কাতার প্রবাসী রাজু’র বাড়িতে অজ্ঞাতনামা চোরচক্র হানা দেয়। চোরেরা ঘরে ঢুকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এছাড়া শুক্রবার রাতে রামগড় পৌরসভার শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যালয়ে চুরীর ঘটনা ঘটেছে এতে বিদ্যালয়ে আলমিরা থেকে নগদ টাকা ও বিদ্যালয়ের একটি কোয়াটারে চুরী করে চোরচক্র।
কাতার প্রভাসী রাজু জানান, রাতে ভাত খেয়ে সবাই ঘুমিয়েছিলো। ৩ সদস্যের একটি চোর চক্র পাশের বাড়ি থেকে মই এনে সাইড ওয়াল বাড়িতে প্রবেশ করে কৌশলে যস্ত্রপাতির দিয়ে দরজা খুলে চুরী করে। এসময় বাড়ি তার পিতামাতা, স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রী ছিলেন। তারা তিন ভাই প্রভাসী। সুযোগ বুঝে চোর তাদের সর্বশান্ত করেছে।
রাজু আরো জানান, তার স্ত্রীর হঠাৎ ঘুম ভেঙ্গে দেখে তিন ব্যক্তি তাদের রুমে কি যেন খুঁজতেছে। চিৎকার করলে তারা পালিয়ে যায়।
বাড়ির মালিক অবসরপ্রাপ্ত বিডিআরের সুবেদার করিমুল হক জনান, এই ঘটনায় আমারা চরম আতঙ্কের মধ্য রয়েছি। আমার তিন ছেলে বিদেশ। আমি বয়স্ক মানুষ এ ঘটনায় রামগড় থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মঈন উদ্দিন জনান, চুরী-চিনতাইয়ের ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেবেন।

