Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ অরবিন্দ চন্দ্রদাস রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকালে রামগড় পৌরসভার বাজার এলাকায় ৩০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অরবিন্দ চন্দ্র দাস রাজিব রামগড় পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মাখন লাল দাসের ছেলে।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী মার্কেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান,  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৬ শে মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে পরিষদের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ারি মাইনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন সহ প্রমুখ। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জাফর আহাম্মদ ও প্রমোদ বিহারী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রামগড় স্মৃতিস্তম্ভ  প্রাঙ্গণে ৩১ বার…

বিস্তারিত

খাগড়াছড়ি রামগড় তথ্য অফিস আয়োজনে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার সময় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন। বিশেষ অতিথি ছিলেন রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার খাগড়াছড়ি  হাজী মো: মোস্তফা। এছাড়াও জুলাই -২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামগড় গণিয়াতুল উলুম মাদরাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমির ফয়জুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর শুরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন। তিনি বলেন, ২৪-এর বিপ্লবে প্রায় দেড় হাজারেরও অধিক ছাত্র-জনতা শহীদ হওয়ার মাধ্যমে স্বৈরশাসককে বিতাড়িত করে একটি সুন্দর ও আদর্শিক বাংলাদেশ গঠনের পথ তৈরী করে দিয়েছে।   আমরা একটা মানবিক ও ন্যায় নীতির বাংলাদেশ গড়তে চাই। সৎ নেতৃত্বের মাধ্যমে এদেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদ…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের নজিরটিলা ও রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, নজিরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বেআইনি ভাবে পাহাড় কাটার দায়ে ওই এলাকার মো: আমিনুল ইসলাম (৫২) ও খাগড়াবিল এলাকার মো: হানিফ বাচ্চু (৫৪) কে ৫০ হাজার টাকা করে দুই মামলায় তাদের দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী…

বিস্তারিত

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৫শতাধিক অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে মানবিক সহয়তা হিসাবে  খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। বুধবার সকালে  রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। বিভিন্ন স্টলে পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা পন্য নিজের প্রয়োজন মত ব্যাগ ভর্তি করে নিয়ে যান পাহাড়ি-বাঙালি অসহায় পরিবারগুলো। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্ত প্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায়…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর অভিবাবক থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে।  আটককৃতরা হলো, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও  একই এলাকার সাধু মিয়ার ছেলে বাবুল মিয়া  মুন্না (২৬) এরমধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের ও বাবুল মিয়া অটোরিক্সা চালক। অভিযোগে জানা যায়, গত ১৬ মার্চ রবিবার সকাল ৮টার সময় ওই ছাত্রী (১১) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে  অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় আটক দুইব্যক্তি স্কুলছাত্রীকে বিদ্যালয়ের গেইটে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৭ হাজার ৩৮৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরআগে শনিবার উপজেলার দুই ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৪ হাজার ৩০৪ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারের নেওয়া…

বিস্তারিত

দেশের ১৫তম ও পার্বত্যাঞ্চলের প্রথম রামগড় স্থলবন্দর দ্রুত চালুর জোর দাবী জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে রামগড় উপজেলার সুশীল সমাজের আয়োজনে প্রাচীন মহকুমা শহর রামগড়ের মর্যাদা পুনরুজ্জীবিত ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার একবাক্য চলমান রামগড় স্থলবন্দর দ্রুত চালু করে ইমিগ্রেশন ও পরিবহন সুবিধাসহ পুর্নাঙ্গরূপে এ বন্দরটি চালুর দাবী করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, রামগড়ের উন্নয়নের কথা এলেই এক শ্রেণী কোননা কোন ইস্যু দাড় করায়। স্বাধীনতার ৫৫ বছর…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করে বাঙালি-পাহাড়ি সকলের সম-অধিকার নিশ্চিতের লক্ষ্যে দেশপ্রেম ও সম্প্রীতি’র স্লোগান সামনে নিয়ে ‘পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন’এর ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে সদরস্থ কলাবাগান সংগঠনের স্থায়ী কার্যালয় কমিটির অনুমোদন দেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি’র দায়িত্বে দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোশারফ হোসেন। সাবেক ছাত্র নেতা মোঃ আসাদ উল্লাহ আসাদ কে সাধারণ সম্পাদক ও মো. মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি’র অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক প্রতিক্রিয়া মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো অবিচল থাকবে পার্বত্য চট্টগ্রাম…

বিস্তারিত