Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে…
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় এক রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। শনিবার রাত ২টার পরে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘরে ও ভোর ৪ টার পরে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।…
খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিসী বৈঠকে সংঘর্ষের ঘটনায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত সহ দুই পক্ষের আহত হয়েছে আরো ৮ জন। জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার ৬নং তৈচালাপাড়া ওয়ার্ডে জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক শালিশী বৈঠক চলাকালীন সময়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে…
খাগড়াছড়ির মানিকছড়িতে আকস্মিক বজ্রপাতে ষাড় ও গর্ভবতী গাভীসহ ৬ গরু ও ১ ছাগলের মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি এলাকায় দরিদ্র কৃষক আবদুল মমিন নিশা’র গোয়ালে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে প্রায় নিঃস্ব হয়ে যায় ঐ কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ‘সোমবার ভোরে হটাৎ করে ঝরো হাওয়াসহ বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতে হয়। এতে গোয়ালে থাকা কোরবানির হাটের জন্য প্রস্তুত ২টি ষাড়, ৩টি গর্ভবতী গাভী,…
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে রামগড় বিজয় ভাষ্কার্য্য থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে রামগড় মূল সড়ক ঘুরে উপজেলা টাউন হলে এসে শেষ হয়। পরে টাউনহলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শোভাযাত্রার শুরুতে বিজয় ভাষ্কার্যে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। ইউএনওর সভাপতিত্বে অন্যেদের মধ্য আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি…
খাগড়াছড়ির রামগড়ে মোঃ মহিন উদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে রামগড় থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী মহিন উদ্দিন রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিম মোল্লার বড় ছেলে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে তারা মাদক ব্যবসায়ী মহিন উদ্দিনকে গাঁজাসহ আটক করেছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিনের মাদক ব্যবসার অভিযোগ ছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো পাহাড়ে নব আনন্দের বার্তা নিয়ে বৈসু উৎসব পালন করছে ত্রিপুরা জনগোষ্ঠী। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠি এবারো আয়োজন করেছে বৈসু’র র্যালি ও ঐতিহ্যগত গরিয়া নৃত্যানুষ্ঠান। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বৈসু উপলক্ষে রামগড় লেকপাড়স্থ বিজয়ী ভাস্কর্য থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এসময় ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রায় মধ্যেদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন। এছাড়া বিশেষ অতিথি থেকে শান্তির পায়রা উড়ান জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন,…
রামগড় ইবতেদায়ী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ এবং হেফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, ‘হাজার হাজার রক্তের উপর পা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। সে একা যায়নি সাথে তার মন্ত্রী, এমপি, জেলা-উপজেলা পর্যায়ের গুন্ডা সবাই তাদের অপকর্মের কারণে জনরোশের ভয়ে পালিয়ে গেছে। ১৬ বছর তারা এদেশের মানুষকে নির্যাতন, খুন, গুম সহ সম্পদের লুট করে সে সম্পদ বিদেশে পাচার করেছে’। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২ টার সময় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে রামগড় নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ এবং হেফজ…
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রামগড়ে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে রামগড় বাজার পুলিশ বক্স থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল রামগড় বাজার প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক ও হকের পক্ষে থেকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান করা সহ রাষ্ট্রিয়ভাবে প্রতিবাদ ও নিন্ধাসহ বিচারের দাবী করেন বক্তারা। রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান শিক্ষক শাহিন কাদের এর…
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন রামগড় উপজেলার থলিবাড়ি এলাকা থেকে ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের সেনা সদস্যরা। পরে জব্দকৃত এসব কাঠ জালিয়াপাড়া বন বিভাগে নিকট হস্তান্তর করা হয়েছে। সেনা বাহিনী সূত্র থেকে জানা যায়, অবৈধ কাঠ পাচার রোধে সেনা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে বন বিভাগ ও প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির কাঠ এবং ইট ভাটায়পোড়ানোর জন্য লাকড়ি পাচার করে আসছে। তাদের দৌরাত্ব কমাতে এবং…
