খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে আগষ্ট ২০২৪ এর বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এর উপস্থিতিতে ৭৭ জন ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাঝে প্রতিজনে ৩৫ কেজি করে ৩ হাজার কেজি কার্প জাতীয় মাছের উন্নত মানের ডুবন্ত পিলেট খাদ্য বিতরণ করা হয়।
বিতরণকালে ইসমত জাহান তুহিন বলেন, সরকারের পক্ষ্য থেকে ক্ষতি মোকাবেলার সমান্য প্রচেষ্টা করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ সবসময় পাশে থাকবেন বলে তিনি মৎস্য চাষীদের আস্বস্থ্য করেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্ত সহ ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।

