Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ২৪টি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা। বিজিবি’র তথ্যমতে, সীমান্ত পথে ভারত থেকে আনা এসব অবৈধ ভারতীয় গরু পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আমতলী নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ২৪টি গরু আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে…

বিস্তারিত

বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু করা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি। বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।  কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কর্যালয় হতে রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় জিরো পয়েন্ট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ…

বিস্তারিত

‘এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই- আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন সহ উপজেলার বিভিন্ন…

বিস্তারিত