Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুণঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালী জনতা। বুধবার (৫ মার্চ) সকাল ১১ টার সময়  রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূলসড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। সমাবেশে বক্তারা, গত ৩ রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও বাজারের ভুখন্ডে জনসমাগমস্থানে আতশবাজির ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষিদের দ্রুত গ্রেফতার…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে  তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর।তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন।  সাংবাদিক নুরুল আলম প্রায় সাড়ে ৪ দশক পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা লিখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি একাধারে দৈনিক দিনকাল, সকালের সময়, স্বদেশ প্রতিদিন,…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী রামগড় সরকারী ডিগ্রী কলেজ প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি হাছান শরীফ (২৩) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার তৈছালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো: ফারুক এর ছেলে। রামগড় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরিফ গত ২ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গর্জনতলী এলাকার একব্যক্তির নিকট ছাত্রজনতার আন্দোলন থামানোর অযুহাতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ৪ আগস্ট  বিকালে দক্ষিণ গর্জনতলী বাদীর বসত বাড়ীতে দলবল নিয়ে…

বিস্তারিত

চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর নামক স্থান হতে এসব সিগারেট জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে  রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার এলাকার রহমতপুর নামক স্থান হতে মালিকবিহীন ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় সিগারেট পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষ্যে…

বিস্তারিত

‘তোমার আমার বাংলাদেশে, ভােট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার(২ মার্চ) সকাল ১১ টায়  উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি র‌্যালি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন এর সভাপতিত্বে র‌্যালি-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শহর সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, আইসিটি প্রোগ্রামার রেহান…

বিস্তারিত

‘আহলান সাহলান  মাহে রমজান’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি রামগড়ে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) আছরের নামায এর পর জামায়াতের উপজেলা অফিস থেকে র‍্যালি বের হয়ে রামগড় খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর ফয়জার রহমান সহ দলটির স্থানীয় নেতারা। এসময় বক্তারা বলেন ‘পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে…

বিস্তারিত

প্রভাস জীবনের এক বছর পর বুধবার রাতে মো: শহিদুল ইসলাম শহিদ  (৪২) এসেছেন নিজ বাড়িতে। তবে জীবিত নয়, কফিনে মোড়ানো লাশ হয়ে। হাসির বদলে পাহাড় পরিমাণ শোকে কাতরাচ্ছেন তার পরিবার। পরিবারের সুখের জন্য সৌদিআরব পাড়ি জমিয়েছিলেন দরিদ্র পরিবারের ছোট ছেলে শহিদ। সেই সুখ ভাগ্যে জোটেনি তার। মা, স্ত্রী সন্তানের সঙ্গে শেষ দেখাটাও করে যেতে পারেননি। মৃত্যুর ২৫দিন পর বাড়ি ফিরলো কপিনে মোড়ানো তার মরদেহ। শহিদুল ইসলাম রামগড় উপজেলার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকার হাফিজুর রহমানের ছোট ছেলে। বুধবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহন করেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বলিটিলা জামে মসজিদ প্রঙ্গনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়  স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই সংক্রান্ত কমিটি রামগড় স্থলবন্দর নির্মানাধীন অবকাঠামো পরিদর্শন ও স্থলবন্দর অংশিজনের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন রামগড় এ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও গঠিত কমিটির আহবায়ক মোঃ মুহিদুল ইসলাম এর নেতৃত্বে গঠিত কমিটি রামগড় স্থলবন্দর ইস্যুতে স্থানীয়দের সাথে  মতবিনিময় সভায়  মিলিত হয়। এরআগে দুপুরে বন্দরের নির্মানাধীন প্রকল্পসমূহ পরিদর্শন করে কমিটির সদস্যরা। পরিদর্শনে কমিটির সদস্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোহাম্মদ রফিকুল করিম, যুগ্মসচিব (ট্রাপিক) সদস্য মোহাম্মদ শামীম আলম,  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার রামগড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের বসতঘর পপুড়ে ছাই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ড নিতাই বৈষ্ণব পাড়া গ্রামের কৃষক কেশব ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ছুটে আসেন।  মুহূর্তের মধ্যে ওই কৃষকের ২টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কেশব ত্রিপুরা বলেন, হঠাৎ আগুনে তার দুই বসতঘর পুড়ে তিনি একেবারে নিঃশ্ব। এতে অন্তত তারা ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সলিমউল্যাহ চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার…

বিস্তারিত

ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা অপরসীম। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বৃক্ষ নিধন রোধ করা ও বনায়ন তৈরী করা, বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করা, তামাক চাষ না করা, নদীর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা…

বিস্তারিত