Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৫শতাধিক অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে মানবিক সহয়তা হিসাবে  খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। বুধবার সকালে  রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। বিভিন্ন স্টলে পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা পন্য নিজের প্রয়োজন মত ব্যাগ ভর্তি করে নিয়ে যান পাহাড়ি-বাঙালি অসহায় পরিবারগুলো। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্ত প্রিয়, সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায়…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর অভিবাবক থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে।  আটককৃতরা হলো, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও  একই এলাকার সাধু মিয়ার ছেলে বাবুল মিয়া  মুন্না (২৬) এরমধ্যে রাজু ত্রিপুরা ওই ছাত্রীর পাশের গ্রামের ও বাবুল মিয়া অটোরিক্সা চালক। অভিযোগে জানা যায়, গত ১৬ মার্চ রবিবার সকাল ৮টার সময় ওই ছাত্রী (১১) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে  অটোরিক্সা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় আটক দুইব্যক্তি স্কুলছাত্রীকে বিদ্যালয়ের গেইটে নামিয়ে না দিয়ে জোরপূর্বক অপহরণ করার উদ্দেশ্যে…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউনিয়ন ও পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৭ হাজার ৩৮৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরআগে শনিবার উপজেলার দুই ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৪ হাজার ৩০৪ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সরকারের নেওয়া…

বিস্তারিত

দেশের ১৫তম ও পার্বত্যাঞ্চলের প্রথম রামগড় স্থলবন্দর দ্রুত চালুর জোর দাবী জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে রামগড় উপজেলার সুশীল সমাজের আয়োজনে প্রাচীন মহকুমা শহর রামগড়ের মর্যাদা পুনরুজ্জীবিত ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার একবাক্য চলমান রামগড় স্থলবন্দর দ্রুত চালু করে ইমিগ্রেশন ও পরিবহন সুবিধাসহ পুর্নাঙ্গরূপে এ বন্দরটি চালুর দাবী করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, রামগড়ের উন্নয়নের কথা এলেই এক শ্রেণী কোননা কোন ইস্যু দাড় করায়। স্বাধীনতার ৫৫ বছর…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করে বাঙালি-পাহাড়ি সকলের সম-অধিকার নিশ্চিতের লক্ষ্যে দেশপ্রেম ও সম্প্রীতি’র স্লোগান সামনে নিয়ে ‘পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন’এর ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে সদরস্থ কলাবাগান সংগঠনের স্থায়ী কার্যালয় কমিটির অনুমোদন দেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি’র দায়িত্বে দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোশারফ হোসেন। সাবেক ছাত্র নেতা মোঃ আসাদ উল্লাহ আসাদ কে সাধারণ সম্পাদক ও মো. মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি’র অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক প্রতিক্রিয়া মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো অবিচল থাকবে পার্বত্য চট্টগ্রাম…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রামগড় শহিদ মিনার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথির বক্তব্য ওয়াদুদ ভুইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পতিত হাসিনা সরকার এদেশের অর্থনৈতিক মেরুদন্ড দিয়ে ভেঙ্গে পালিয়ে গেছে। এদেশকে ফের পুর্ণগঠন দরকার এজন্যে অর্ন্তবতী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। উপজেলা বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে  বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইফুল নামে একব্যক্তিকে দুই লাখ  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর ভ্রাম্যমান আদালতে তাকে এই জরিমানা করা হয়। জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মতে রামগড় ইউনিয়নের লামকুপাড়ার মো: সাইফুলকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার সকাল দশটায় রামগড় পর্যটন পাক সংলগ্ন তাঁর নিজ বাড়ির সামনে  রামগড় থানা পুলিশের একটি চৌকস দল  গার্ড অফ অনার প্রদান করেন।  এসময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সালাম গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা সুরেশ বিশ্বাসের মরদেহে পুষ্পস্তবক অর্পণ  করেন। উল্লেখ্য, গতকাল বেলা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্য জনিত কারণে ১৯ দিন চিকিৎসা শেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেমাগ্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে  মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগদান করেন।…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিম (৭০) ও বৃদ্ধ মা আমেনা বেগম (৬০) কে কুপিয়ে হত্যার চেষ্ঠা করেছে আবুল কালাম কালন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলে।  ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে পৌনে ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তির ভাগ চেয়ে মা-বাবার উপর মানসিক নির্যাতন করে আসছিল ছেলে আবুল কালাম কালন। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে মা-বাবাকে আবারো সম্পত্তির ভাগ-ভাটোয়ারা চেয়ে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তারা টাকা দিতে…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুণঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালী জনতা। বুধবার (৫ মার্চ) সকাল ১১ টার সময়  রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূলসড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। সমাবেশে বক্তারা, গত ৩ রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও বাজারের ভুখন্ডে জনসমাগমস্থানে আতশবাজির ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষিদের দ্রুত গ্রেফতার…

বিস্তারিত