Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড়ে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাময়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বিকেলে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে রামগড় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফয়জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য বাবু মংপ্রু চৌধুরী, রামগড় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি পিলিপস হালদার, ত্রিপুরা সম্প্রদায়ের পাগলাপাড়া এলাকার কার্বারী নমিন্দ্র ত্রিপুরাসহ প্রমুখ। সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের অধিকার ও নিরাত্তার নিশ্চয়তা দিয়ে সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এয়াকুব…
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এদের সকলেই ভারতের গুজরাট থেকে আনা হয়। আটক ৫ জন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার মধ্যে খাগড়াছড়ির জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল চর এলাকার বড়ইতলী সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়। জানা যায়, ফেনী নদী সীমান্ত পার হয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার যাত্রী চাউনিতে অবস্থান করলে স্থানীয়রা ৫ ভারতীয় এই পরিবারকে আটকে রেখে মহামুনি বিজিবি ক্যাম্পকে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নিয়ে যায়। আটকৃতরা হলেন, মোঃ উম্মেদ আলী (৪২) তার স্ত্রী সেলিনা বেগম(৩৫), তিন মেয়ে রুমি খাতুন…
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ শ্লোগানে খাগড়াছড়ি জেলায় জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে অনুষ্ঠিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ এ খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯ উপজেলার জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন নির্বচিত হয়েছেন। জানা গেছে, ১৬ মে শুক্রবার জেলা অফিসার্স ক্লাব হলরুমে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আয়োজক কমিটি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন কে বিজ্ঞান মেলার শ্রেষ্ঠ আয়োজক হিসেবে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে মনোনিত করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান…
খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো: গিয়াস উদ্দিন, মো: সুফাত ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে পৃথক মামলায় মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, যানবাহন ও জন সাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগড় বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা…
খাগড়াছড়ির রামগড়ে দাফনের ১৫ বছর পর কবর থেকে শাহআলম নামে এক ব্যক্তির কঙ্কাল উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৮মে) দুপুরে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে তার কঙ্কাল তোলা হয়। শাহআলম পৌরসভার গর্জনতলী এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। এসময় উপস্থিত ছিলেন- রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন, চিকিৎসক ডা. সৈয়দা সাদ সুলতানা, মামলার তদন্তকারী কর্মকর্তা, নিহতের স্বজন। এসময় কবরস্থানে ভিড় জমায় বিভিন্ন বয়সী উৎসুক জনতা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, নিহতের ঘটনা নিয়ে খাগড়াছড়ি জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে মরদেহ…
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৮ মে) সকালে উপজেলা পরিষদ টাউনহল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা রামগড় বাজার ঘুরে এসে টাউনহলে আলোচনা সভায় মিলিত হয়। যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের দলনেতা আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফেজ আহাম্মদ ভূইয়া। এসময় অন্যেদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও রামগড় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টাস ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এডভোকেট কবির হোসাইন, সাবেক যুব…
দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আনা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪০বিজিবি পলাশপুর জোনের একটি টহল দল অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করে। জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মো আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে…
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চট্টগ্রাম ডিসি রোর্ড এলাকায় চিকিৎসার কাজে যাওয়ার পথে ফৌজদারহাট পোর্ট কানেকটিং সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইব্রাহিম খলিলকে বহনকারী চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. ইব্রাহিম খলিল আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মো.…
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা এবং পৌর শ্রমিকদল পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে দলীয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেক পাড়ে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া। এসময় উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন…
খাগড়াছড়ির রামগড়ে সরকারি ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী অর্ধশত গবাদি পশু মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে অসুস্থ ও মৃত পশুর শরীর থেকে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. সাহাব উদ্দিনের নেতৃত্বে রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের খামারি ও গবাদি পশু লালন-পালনকারীদের বাড়ি বাড়ি গিয়ে এসব নমুনা সংগ্রহ করেছে তদন্ত দল। এ সময় অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি সাইন্টিফিক কর্মকর্তা ডা. জপু চক্রবর্তী ও ডা. তাহমিনা আক্তার, খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রুবায়েতুল ইসলাম। তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম…
