Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ভোর রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। এসময় তারা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রামগড় ৪৩ বর্ডার…

বিস্তারিত

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে সোনাইপুল তানিশা কনভেনশন সেন্টারে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষক দলের সভাপতি কামাল উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধের লড়াকু সৈনিক জননেতা ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থীতায় মনোনিত হয়েছেন। পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই। তাই দলমতের উদ্ধে উঠে এবার…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)। বৃহস্পতিবার  (৬ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি। মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধেই নয়—এ অঞ্চলের…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে মোঃ আরিফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর)  রাত ১ টা ৩০ মিনিটের সময় রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিলো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটার সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর ১ উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (প্রথম অপরাধের…

বিস্তারিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির প্রার্থী ঘোষণার পর খাগড়াছড়িতে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের দায়ে একটি অবৈধ বালু মহালের দুইটি অবৈধ বালুর স্তূপের ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা। রবিবার (২ নভেম্বর)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে এসব অবৈধ বালু জব্দ করা হয়। জানা গেছে, অভিযানের খবর পেয়ে বালু উত্তলোনকারীরা অভিযানের আগেই পালিয়ে গেলেও  অভিযানস্তলে দুইটি বালুর স্তূপের প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা। এসব…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারী দপ্তরের সেবা সহজীকরণ বিষয়ে রামগড়ে জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬  অক্টোবর)  সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এ বি এম ইখতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা নিশ্চিত করতে সেবা গ্রতিতা ও দাতার মধ্যে সহনশীলতা থাকতে হবে। সম্প্রীতির মধ্যে দিয়ে আস্তা ও বিশ্বাস তৈরীর আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যুৎ, সড়ক, পৌর ব্যবস্থাপনা,  শিক্ষক সংকট সহ যাবতীয় বিষয়ে দৃড় প্রদক্ষেপ নিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। সামনে  জাতীয়…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দূর্গম লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের দায়ে একটি অবৈধ বালু মহালের তিনটি অবৈধ বালুর স্তুপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে এসব অবৈধ বালু জব্দ করা হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের অপরাধে একটি অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করে তিনটি বালুর স্তুপের প্রায় ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে চাঁদা আদায়কালে ইউপিডিএফ চাঁদাবাজ বাত্যা রাম চাকমাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। আটককৃত ব্যাতা রাম চাকমা রামগড় উপজেলার মরাকয়লা নামক এলাকার বাসিন্ধা দম কমর চাকমার ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকব্যক্তি  নিজেকে ইউপিডিএফের চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানা যায়, বাত্যা রাম চাকমা আজ সকালে স্থানীয় ব্যবসায়ী এক কৃষকের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। বিকালে চাঁদা সংগ্রহের…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে গত জুলাই মাসে স্থানীয় বাদাম বিক্রেতা মাখন চন্দ্র নাথ (৫৪) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) কে পিতা হত্যার দায়ে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। পুলিশ জনায়, মামলার দীর্ঘ তদন্তে বিভিন্ন স্থানে অভিযান করে সর্বশেষ বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিজ বসতবাড়ী হইতে মামলার এজাহারনামীয় আসামী শুভ চন্দ্র নাথ কে গ্রেপ্তার করা হয়। মামলার এজহারে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাদাম বিক্রেতা মাখন চন্দ্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে নিহতের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ তৈরী হয়। ময়না তদন্ত ও সন্দেহের…

বিস্তারিত