খাগড়াছড়ির রামগড় পৌর শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প গ্রহণ এবং সঠিকভাবে তা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামগড় পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা টেকসই দীর্ঘ মেয়াদী উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি ৭২ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেন।
সভার শুরুতে পৌরসভার হিসাব রক্ষক মো: শাহ আলম ২০২৫-২০২৬ অর্থবছরে রামগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সমূহ সকলের সামনে উপস্থাপন করেন।
বাজেটে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, বিদ্যুৎ, সংস্থাপন ব্যয়, কর আদায় খরচ, জাতীয় দিবস উদ্যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক, সাহায্য-সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, পানি শাখার ব্যয়, মার্কেট, যাত্রী ছাউনী, সড়ক-ড্রেন নির্মাণ, উন্নয়ন ও প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ টাকা।
সভায় অন্যেদের মধ্যে রামগড় থানার অফিসার ইনচার্জ ও দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলর মো: মঈন উদ্দিন, রামগড় সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান, সাবেক শিক্ষা অফিসার রামেশ্বশীল সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

