‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ‘ প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় বিজয় ভাষ্কার্যে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র্যালী ও মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জুলিয়াস চাকমা, রামগড় ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া সহ প্রমুখ।

