Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের কারণে মো: আবুল কাশেম (৫৬) নামে এক ব্যক্তিকে এক মাসের সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা ও সাজা দেয়া হয়। জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ) ও (ঘ) এর অপরাধে মো: আবুল কাশেম নামে ওই ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান…
যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলাধীন বাগান বাজার ইউনিয়নের রামগড় চা বাগানের শ্রী শ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী। আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল…
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার স্কুলের পূর্ব পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. কামাল হোসেনের পুত্র। সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক চৌধুরী মো. ইমাম উদ্দিন নুরী। স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নাহিদুল পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিক্ষকরা ঘটনাটি জানতে পারলে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া…
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড় জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবির রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তারা ছাড়াও রামগড় ও ভূজপুর থানার ওসি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, পূজা মণ্ডপ কমিটির সভাপতি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির সহযোগিতা কামনা করেন। জোন অধিনায়ক এসময় পূজা মণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের…
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কের রামগড় অংশে বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান। স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেক সহ পার্বত্য চট্টগ্রামে…
খাগড়াছড়ি’র রামগড় উপজেলায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রেখে আরো ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানে রামগড় রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন এর…
খাগড়াছড়ির রামগড়ে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্য বিয়ের চেষ্টার অভিযোগে এক মেয়ে (১৭) এর বাল্যবিবাহ বন্ধ করে দুই পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন। তিনি জানান, খাগড়াছড়ির জেলা প্রশাসক স্যারের নির্দেশে উপজেলার থলিবাড়ি গ্রামে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন নির্দেশনা পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়িতে বর ও কনে পক্ষের লোকজন থাকলেও পালিয়ে যান বিয়ের আয়োজক বর ও কনের বাবা। কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’…
খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, প্রথমে বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ৮ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি…
খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও ২০২৫ সনের জিপিএ ৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগীতায় এবং রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগড় রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা। ‘অভাব নয়, কেবলমাত্র সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়। পরে উপজেলা…
খাগড়াছড়ির রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে কর্তব্যরত রাকিবুল ইসলাম নামে এক ভূয়া চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে আমজাদ মেডিকেল হলে ভুয়া চক্ষু ডাক্তার দ্বারা দীর্ঘদিন রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন এ অভিযোগের ভিক্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে সেখানে রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদানরত অবস্থায় পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল…
