পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২ মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজারো মানুষ। সরকারি-বেসরকারি অফিসের দৈনিন্দন কাজকর্ম ধীরগতিতে চলছে, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, জরুরী ও অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত—বিদ্যুৎ চলে গেলেই টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ার দেখবালে নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা। পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।
তথ্য মতে, রামগড় উপজেলা গোড়াউনটিলা, নাকাপা, পাতাছড়া, সসম্প্রুপাড়া, বলিপাড়া ও হাতিরখেদা প্রবৃত এলাকায় রবি কোম্পানির ৫টি, গ্রামীণফোনের ১ টি ও টেলিটকের ৩ টি টাওয়ার রয়েছে। উপজেলার ২ নম্বর পাতাছড়া ও ১ নম্বর রামগড় ইউনিয়নের টাওয়ার দীর্ঘ ২ মাস বন্ধ থাকালেও রামগড় পৌর সদর কেন্দ্রীক টাওয়ার গুলো সচল ছিল তবে গত ৩/৪ দিন পূর্ব থেকে উপজেলার সবগুলো টাওয়ারের নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ রয়েছে।
এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সার্ভির নাম্বারে যোগাযোগ করা হলেও কারণবশত তারা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে জেলার বিভিন্ন উপজেলায় একাধিকবার মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং কয়েকজন অপারেটরকে অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিল সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে টাওয়ারগুলোর তদারকি বন্ধ রয়েছে।
রবি টাওয়ার কেয়ারটেকারের দায়ীত্বে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মাস খানেক পূর্বে মোটরসাইেল যোগে ইউপিডিএফ পরিচয় দুই উপজাতী এসে বলে গেছেন তাদের অনুমতি ছাড়া টাওয়ারে যেন কোন কর্যক্রম না করে।
রামগড় ইউনিয়নের দিদারুল আলম নামে এক মোবাইল ব্যাংকিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মাস খানেক পূর্ব থেকে সবগুলা মোবাইল অপারেটরের টাওয়ার নেট সাপ্লাই বন্ধ রয়েছে। যার কারণে আমাদের মোবাইল ব্যাংক ব্যবস্থা পুরাপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
পল্লি চিকিৎসক ডা: মোস্তফা জানান, আধুনিক নেটওয়ার্কের সময়ে মোবাইল নেট বন্ধ থাকায় জরুরী সব সেবা বন্ধ হয়ে গেছে। বিপদে বা জরুরী প্রয়োজনে কেউ কারো সাথে যোগাযোগ করতে পারছেনা।
রামগড় উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) কর্মকর্তা ও রামগড় ইউনিয়ন দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা রেহান উদ্দিন বলেন, দীর্ঘ একমাসের বেশি ইউনিয়নে নেটওয়ার্ক নেই সর্বশেষ গত ৩/৪ দিন ধরে রামগড় সদরে মোবাইল নেট নাই। অফিসিয়াল, ব্যক্তিগত প্রয়োজনে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতায় টাওয়ার সংশিষ্টদের সাথে যোগাযোগ করে নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে পরিত্রাণের চেষ্টা চলছে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে। উর্দ্বতন কর্তৃপক্ষ সহ মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

