খাগড়াছড়ি রামগড় তথ্য অফিস আয়োজনে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২টার সময় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন। বিশেষ অতিথি ছিলেন রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার খাগড়াছড়ি হাজী মো: মোস্তফা।
এছাড়াও জুলাই -২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

