খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামগড় গণিয়াতুল উলুম মাদরাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমির ফয়জুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর শুরা সদস্য ও খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।
তিনি বলেন, ২৪-এর বিপ্লবে প্রায় দেড় হাজারেরও অধিক ছাত্র-জনতা শহীদ হওয়ার মাধ্যমে স্বৈরশাসককে বিতাড়িত করে একটি সুন্দর ও আদর্শিক বাংলাদেশ গঠনের পথ তৈরী করে দিয়েছে। আমরা একটা মানবিক ও ন্যায় নীতির বাংলাদেশ গড়তে চাই। সৎ নেতৃত্বের মাধ্যমে এদেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদ মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চাই।
জামায়াতের উপজেলা সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: ইউসুফ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিনসহ প্রমুখ।
এসময় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, দলটির নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

