Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

প্রভাস জীবনের এক বছর পর বুধবার রাতে মো: শহিদুল ইসলাম শহিদ  (৪২) এসেছেন নিজ বাড়িতে। তবে জীবিত নয়, কফিনে মোড়ানো লাশ হয়ে। হাসির বদলে পাহাড় পরিমাণ শোকে কাতরাচ্ছেন তার পরিবার। পরিবারের সুখের জন্য সৌদিআরব পাড়ি জমিয়েছিলেন দরিদ্র পরিবারের ছোট ছেলে শহিদ। সেই সুখ ভাগ্যে জোটেনি তার। মা, স্ত্রী সন্তানের সঙ্গে শেষ দেখাটাও করে যেতে পারেননি। মৃত্যুর ২৫দিন পর বাড়ি ফিরলো কপিনে মোড়ানো তার মরদেহ। শহিদুল ইসলাম রামগড় উপজেলার দক্ষিণ সদুকার্বারীপাড়া এলাকার হাফিজুর রহমানের ছোট ছেলে। বুধবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রহন করেন স্বজনরা। বৃহস্পতিবার সকালে বলিটিলা জামে মসজিদ প্রঙ্গনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়  স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই সংক্রান্ত কমিটি রামগড় স্থলবন্দর নির্মানাধীন অবকাঠামো পরিদর্শন ও স্থলবন্দর অংশিজনের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন রামগড় এ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও গঠিত কমিটির আহবায়ক মোঃ মুহিদুল ইসলাম এর নেতৃত্বে গঠিত কমিটি রামগড় স্থলবন্দর ইস্যুতে স্থানীয়দের সাথে  মতবিনিময় সভায়  মিলিত হয়। এরআগে দুপুরে বন্দরের নির্মানাধীন প্রকল্পসমূহ পরিদর্শন করে কমিটির সদস্যরা। পরিদর্শনে কমিটির সদস্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোহাম্মদ রফিকুল করিম, যুগ্মসচিব (ট্রাপিক) সদস্য মোহাম্মদ শামীম আলম,  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার রামগড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের বসতঘর পপুড়ে ছাই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ড নিতাই বৈষ্ণব পাড়া গ্রামের কৃষক কেশব ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ছুটে আসেন।  মুহূর্তের মধ্যে ওই কৃষকের ২টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কেশব ত্রিপুরা বলেন, হঠাৎ আগুনে তার দুই বসতঘর পুড়ে তিনি একেবারে নিঃশ্ব। এতে অন্তত তারা ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সলিমউল্যাহ চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার…

বিস্তারিত

ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা অপরসীম। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বৃক্ষ নিধন রোধ করা ও বনায়ন তৈরী করা, বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করা, তামাক চাষ না করা, নদীর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর আইনজীবী সমিতি আত্মপ্রকাশ করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং খাগড়াছড়িতে কর্মরত আয়কর আইনজীবীদের নিয়ে শহরের একটি বেসরকারি রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত সকল আয়কর আইনজীবীদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে সভাপতি ও অ্যাডভোকেট মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো শাহজাহান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো রবিউল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল আল মামুন, লাইব্রেরি ম্যাগাজিন ও আইটি সম্পাদক অ্যাডভোকেট মো. সোলাইমান…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে রামগড় জোন সদরে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে  মাসিক নিরাপত্তা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের নিরাপত্তা, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলির অপহরণ ও চাঁদাবাজি বন্ধ, মাদক ও চোরাচালান বন্ধ, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, অবৈধ ভাবে বালু উত্তোলন ও  পাহাড় কাটা রোধ করা, কাঠ-বাঁশ পাচার, ইভটিজিং বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এ সময় রামগড় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাহাদাত হোসেন, সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ. মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সমন্বয়ক…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী সৃষ্টি ত্রিপুরা (৩৬) পিতা অলংগ্য ত্রিপুরা কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ফ্রেবুয়ারী) রাতে দোকান থেকে বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারনা সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরার। তবে কারা করতে পারে তা  নির্দিষ্ট করে বলতে পারেনি। অপহরণের বিষয় অপহৃতের পিতা অলংগ্য ত্রিপুরা গুইমারা থানায় ছেলে নিখোঁজের অভিযোগ করেছেন। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন ‘পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করেছেন। তবে অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়টি সঠিক তদন্তে বলা যাবে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে’।

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড় উপজেলায়  ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ আওয়ামীলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ২নম্বর ইউনিয়নের পাতাছড়া ও মাহবুব নগর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ী হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি  মোঃ মহিউদ্দিন মেম্বার (৪০) সে ওই এলাকার বাসিন্ধা  মন্তাজ মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন (২৭) সে মাহবুব নগর এলাকার বাসিন্ধা আব্দুর রবের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান,  গতকাল মধ্যরাতে…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমানে অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী। জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার তিনট্যহরী ও যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী, পাহাড়ী পাড়া, চেংগুছড়া, বটতল, পূর্ব চেংগুছড়া, চৌধুরী পাড়া এলাকার পাঁচটি অবৈধ পয়েন্ট থেকে ৬৫ হাজার ২৪০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়াও উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকা থেকে ৬৩০ ঘনফুট বালুসহ একটি ট্রাক (চট্রমেট্রো -১১৮৭৮৩) জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী জানিয়েছেন, জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত…

বিস্তারিত

চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ১২ কেজি ভারতীয় গাঁজা ও ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে থেকে সিগারেট ও ভূজপুর থানার অন্তর্গত মাষ্টারপাড়া নামক এলাকা হতে এসব গাঁজা মাদক জব্দ করা হয়। সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে  টহল দল মালিকবিহীন ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট ও নলুয়াটিলা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে  টহল দল মালিকবিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এসময় চোরাকারবারিরা…

বিস্তারিত