খাগড়াছড়ির রামগড়ে বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে পৌরসভার সোনাইপুল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্য তালিকাসহ কোরবানির নিত্য প্রয়োজনিয় মসলার বাজারের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন তারা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তারপরও কোন অসাধু ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকে লক্ষ রাখা হচ্ছে। এছাড়া পণ্য মজুদ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি, মাছ ও মুরগির ওজনে কারচুপি, চাঁদাবাজি, রাস্তা- ড্রেন দখলসহ অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে সতর্ক করা হয়েছে। তবে অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।’
এ সময় উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা, উপজেলা ভ্যাটেনারী কর্মকর্তাসহ পুলিশ প্রশাসন ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

