খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) কমিটিকে স্বাগত ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রামগড়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের করে দলের নেতাকর্মীরা রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা, পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভূইয়া, নব গঠিত উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহসহ প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

