খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।
এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মো: গিয়াস উদ্দিন, মো: সুফাত ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে পৃথক মামলায় মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, যানবাহন ও জন সাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে রামগড় বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

