Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের অন্তর্ভুক্ত রামগড় উপজেলায় ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ২২ জন প্রিজাইডিং অফিসার এবং ৯৭ জন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশগ্রহণ করেন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালার শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন কর্মকর্তা…

বিস্তারিত

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতের দিক থেকে চোরাইপথে আনা একটি অবৈধ মোটর সাইকেল জব্দ করেছে পানুয়াছড়া বিওপি’র একটি টহলদল। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র টহলদল এ অভিযান চালায়। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। চোরাকারবারীদেরকে ভারত হতে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখে দাওয়া দিলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেলটি জব্দ করা হয়। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্র জানায়,…

বিস্তারিত

‘দেশের চাবী আপনার হাতে’ এই শ্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার, ভোটারদের উদ্বুদ্ধকরণ ও  জাতীয় নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি’র রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় এবং আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়াসহ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সকলস্থরের শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণে খাগড়াছড়ির রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাষ্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টারে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য মুছা আহমেদের সঞ্চালনায় ও সদস্য সচিব মোঃ ফয়েজ আহম্মদ এর স্বাগত ব্যক্তব্যের মাধ্যমে দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। দোয়া মাহফিলে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি  ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে…

বিস্তারিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে  খাগড়াছড়ির রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে রামগড় ১নং ইউনিয়নের পূর্ব বলিপাড়া এলাকায় রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাহাব উল্ল্যাহ এর সভাপতিত্বে এবং  সদস্য মুসা আহমেদ এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ ফয়েজ আহম্মদ, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া , রামগড় পৌর…

বিস্তারিত

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের ভূজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। শনিবার (১৭ জানুয়ারী) রাতে সীমান্তের একেখান চা বাগান নামক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।  বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একেখান চা বাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। রাত ৯টার দিকে ২ চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর থেকে ৬টি প্যাকেটে ৩০…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ই জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের রামগড় শাখার সভাপতি মোঃ রায়হান এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী গরীব অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ স্কুল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ফরম পূরন করার আর্থিক সহযোগিতা করে থাকেন। এছাড়াও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন গরীব অসহায় মানুষের উন্নয়নে সবসময়…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বসত-বাড়ি তৈরির সময় রাতের আধাঁরে হামলা চালিয়ে নির্মানাধীন ঘর গুটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার (১২ জানুয়ারী) বিকেলে রামগড় ইউনিয়নের খাগড়াবিল বাজারে রামগড় গুচ্ছ গ্রাম ভূমি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।   মানববন্ধনে অভিযোগ করা হয়, শনিবার (১০ জানুয়ারী) রাতের আধাঁরে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার কামাল হোসেন এর ছেলে মো: জাহিদুল ইসলামের মালিকানাধীন ভূমিতে নির্মাণাধীন বসত ঘর ভেঙে গুটিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা। রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুসএর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঙালিদের নিরাপত্তাসহ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবি জানিয়ে…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান পাহাড় কাটার অভিযোগ ও রামগড় স্থলবন্দরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাটের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত টিম। জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম শুরু করা হয়। শনিবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত তদন্ত টিম রামগড় স্থলবন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরিদর্শনকালে তদন্ত টিম পাহাড় কাটার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি, ভূমি ধসের ঝুঁকি এবং সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখে। বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ ফিরোজ…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ও রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি। সভায় রামগড় ও দাতমারা থানার অফিসার ইনচার্জ, রামগড় উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনার মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম…

বিস্তারিত