খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে রামগড় পৌরসভার দক্ষিন গর্জনতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক দক্ষিন গর্জনতলী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, গর্জনতলী এলাকায় একটি আবাসিক বিল্ডিংয়ে কাজ করছিলেন সিদ্দিক। পানির মোটর দিয়ে পানি উঠানোর ব্যবস্থা করছিলেন এমন সময় অসাবধানতাবসত পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হওয়া শ্রমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

