Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)
সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মত ৪৫৬ উপকারভোগীর পরিবারকে ফ্যামেলি কার্ড দিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভাচুর্যালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হন উপকারভোগীরা। প্রধানমন্ত্রী একযোগে সারাদেশের তৃতীয় পর্যায়ের ২০ টি উপজেলায় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই নিজ মোবাইলে প্রতিমাসে ২৫০০ টাকা করে পাবেন তারা। কর্মসূচি ধারাবাহিকতায় রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন, খাগড়াছড়ির…
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্মপরিকল্পনার অংশ হিসাবে খাগড়াছড়ির রামগড়ে সারা দেশর ন্যায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বাধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর তত্বাবধানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচি সফলভাবে পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য…
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও মাতলামির অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) মধ্যে রাত পৃথক অভিযানে মাদক সেবন করে মাতলামির অভিযোগে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকা থেকে ৬ জন ও গর্জনতলী থেকে ৩ জনকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মোঃ আলা উদ্দিন (২৯), মোঃ আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দি (২৫)। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মাদক সেবন ও মাতলামির দায়ে অভিযুক্তদের আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা…
খাগড়াছড়ির রামগড়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় গাঁজা পরিবহনের দায়ে একটি সিএনজিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া ফিরোজা বেগম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশ জনায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি সিএনজি গরিরোধ করে তল্লাশীকালে তাৎক্ষণিক ২জন পালিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদ করিলে তার দেয়া তথ্যমতে সিএনজিতে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সিএনজি সহ ড্রাইভারকে থানায় নিয়ে যায় পুলিশ। আটক সিএনজি ড্রাইভার মাহাবুব আলম (৩৫) চট্টগ্রামের ভূজপুর থানার দক্ষিণ হলুদিয়া গ্রামের বাসিন্ধা নুরুল…
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা…
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনে তৈমাতাই ও পিলাক খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি, পরিবেশ ও পানিপ্রবাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বুধবার (২০ মে) বিকেলে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইশতিয়াক আহম্মেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান…
প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পের আওতায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি অংশ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার যোগ্যাছোলা অংশে মাটি কেটে, ফলক উন্মোচন ও নদীর পাড়ে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভুঁইয়া। পরে যোগ্যাছোলা শহীদ মিনার চত্বরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশের কৃষিজীবি মানুষের ভাগ্যোন্নয়নে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেন। যার ফলে দেশে কৃষি উৎপাদন বেড়েছিল এবং এই খাল খনন কর্মসূচী…
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিজিবির রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম। সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান ও কারবারী, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় জোন অধিনায়ক এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত…
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর নেতৃত্বে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামগড়…
খাগড়াছড়ির রামগড়ে শ্যামলী পরিবহনের ধাক্কায় শান্তি পরিবহনের বাসযাত্রীর মৃত্যুর ঘটনায় পালাতে গিয়ে শ্যামলী পরিবহনের ড্রাইভারের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় নিহত দুইব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২ টার পর উপজেলার নাকাপার চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাসের খুলে থাকা টুলবক্সের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু সহ আরো দুই জন আহত হয়েছেন। নিহতের নাম শাহ আলম (৩৬) তিনি খাগড়াছড়ি সদর শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। আহতরা হলেন, জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) তাদের দুইজনকে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।…
