গৌরব আর সাফল্যের ২৪ বছর পার করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে রামগড়ে যাত্রা শুরু করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। ২০০২ সালে প্রতিষ্ঠার শুরুতে চট্টগ্রাম হালিশহর পরে ২০১৬ সালের আগষ্ট পর্যন্ত নওঁগায় দায়িত্ব পালন করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।
আজ রবিবার (২ আগষ্ট) ভোর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাদ ফজর ব্যাটালিয়ন সদর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন শেষে ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দুপুরে জোন সদর হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকৃতির কেক কেটে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ।
রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
৪৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ ইবনে হোসেন, পলাশপুর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলামসহ বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বিভিন্ন জোন অধিনায়ক-উপ অধিনায়ক, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

