খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রামগড় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
রোববার (২ আগস্ট) সকালে রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সহযেগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) ব্যবস্থাপনায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

