Author: করিম শাহ (সিনিয়র স্টাফ রিপোর্টার)

চট্টগ্রামের ভূজপুর থানার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে এসব গরু জব্দ করে বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধীন কয়লারমুখ বিওপির সদস্যরা। জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপি থেকে একটি টহল দল রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শফিকুল ইসলাম। অভিযানকালে চট্টগ্রামের ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো আটক করে বিজিবি সদস্যরা। আটক গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি…

বিস্তারিত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ হাজার পোনা মাছ অবমুক্ত করেছে আল-ওয়াহিদ ফাউন্ডেশন।   বুধবার (১৯ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর অববাহিকায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সেচ্চসেবী সামাজিক সংগঠন আল- ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগ পোনা মাছ অবমুক্ত করেন সংগঠনটির সদস্যরা। পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও ফেনী নদীতে মাছের পোনা অবমুক্ত…

বিস্তারিত

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে তৃতীয় দিনের মত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারে র‍্যালি পরবর্তী মাদক বিরোধী  সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে…

বিস্তারিত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সম্পাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।  রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.…

বিস্তারিত

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে মাদক বিরোধী  র‍্যালি ও সমাবেশ।   ‎রবিবার (১৬ই আগষ্ট) সকাল ১১ টায় রামগড় পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। রামগড় থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সর্বসাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। মাদক বিরোধী ‎র‍্যালি ও সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো: নাজির আলম, রামগড় উপজেলা বিএনপি র সভাপতি মোঃ জসীম উদ্দিন, পৌর…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শনিবার (১৫ আগস্ট) বাদ আসর রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর সংগ্রামী অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি বাহার…

বিস্তারিত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ে চরম বিপর্যয় নেমে এসেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ইতিহাসে এটিই প্রথম শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াবিল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মোট ১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চলতি শিক্ষাবর্ষের ১০ জন এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষের ৬ জন পরীক্ষার্থী ছিল। ফল প্রকাশের পর দেখা যায়, একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি। সামগ্রিকভাবে রামগড় উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা থেকে ৫১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৯ জন। মাধ্যমিক…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস লাগানো হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারীপাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে।  সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের চাচীর মাটির ব্যাংক চুরীর হলে হেলালকে অভিযুক্ত করেন চাচা-চাচী। এতে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। পরিবারের ধারণা হতাশাগ্রস্ত হয়ে লজ্জা ও  অপমানে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে বলে তাদের ধারণা। নিহতের পিতা আমীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে অনেক ডাকাডাকির পরও…

বিস্তারিত

ধুমধাম করেই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন বাবা। চলছিল বাড়িতে মেহমানের খানাপিনার। কিন্তু প্রশাসনের তৎপরতায় ভেঙে গেল নাবালিকা কনের বিয়ে। ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয়েছে কনের বাবাকে। রবিবার (৯ আগষ্ট) বেলা ২ টা ৩০ মিনিটের সময় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের  থলিপাড়া এলাকায় বাল্য বিবাহ বন্ধ করে জরিমানা ও মুছলেকা নিয়ে সতর্ক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বিন আল জান্নাত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পাওয়া গেলে…

বিস্তারিত

মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ। শুক্রবার সকাল ৬টায় হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন এর আয়োজনে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার ম্যারাথন। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন। ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম ১০ জনকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়। এরমধ্যে মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দৌড় প্রতিযোগীতা সম্পন্ন করে প্রথম হন সেনাসদস্য মেহেদী। পর্যায়ক্রমে দ্বিতীয়স্থানে নোমান ও তৃতীয় হন নাজমুল। ম্যারাথনে অংশগ্রহণকারীদের…

বিস্তারিত