খাগড়াছড়ির রামগড়ে মদ খেয়ে মাতলামির সময় দুই মাতালকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফেরন করলে আদালত পৃথক দুই মামলায় একজনকে ৫ দিন ও আরেক জনকে ৭ দিনের বিনাশ্রাম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যেরাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া থেকে মদ্যপ অপস্থায় মো: ইব্রাহিম খলিল ও শ্বাশানটিলা নিজবাড়ির সামনে থেকে মো: খোকন নামে দুই মাতালকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম খলিল (৩৬) সে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বড়বিল গ্রামের ফরিদ শেখের ছেলে ও মোঃ খোকন (৫২) সে রামগড় পৌরসভার শশ্মানটিলা এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ জানায়, মো: ইব্রাহিম রামগড় পৌরসভার দারোগাপাড়া সড়কের উপর ও মো: খোকন শ্বশানটিলা নিজবাড়ির সামনে মদ খেয়ে মাতালামি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে দুইজনকে মাতাল অবস্থায় পাওয়া যায় এবং তাহারা মাদকদ্রব্য সেবনের কথা স্বীকার করে তাৎক্ষনিক তাদেরকে আটক করা হয়।
রামগড় থানার ওসি নাজির আলম জানান, পৃথক দুই মামলায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসেন এর আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে ইব্রাহিম খলিলকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং অপর আসামী খোকনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

