খাগড়াছড়ির রামগড়ে জয়নাল আবদীন নামে এক গাঁজা সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রামগড় সার্কেল অফিস সংলগ্ন হাসপাতাল সড়কে অন্ধকারছন্ন খালি জায়গায় অবস্থান করা এক ব্যক্তিকে দেখিতে গেলে গাঁজা সেবন অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে দেহ তার তল্লাশি করলে আরো দশগ্রাম গাঁজা পকেটে সংরক্ষিত পাওয়া গেলে তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪৬) সে রামগড় পৌরসভার কমপাড়া এলাকার বাসিন্ধা জিয়াউল হক ও রাবেয়া বেগমের ছেলে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জানান, আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক ২১ ধারায় অভিযুক্ত করিয়া বিজ্ঞ আদালতে প্রেরেণ করিলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রাম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

