Author: অনুসন্ধান নিউজ
দীর্ঘ এক বছরের অপেক্ষার পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার। মনে হয়েছিল, ব্রাজিলের চেনা হলুদ জার্সিতে ফেরার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। কিন্তু ভাগ্য সহায় হলো না! বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এই সুপারস্টার। ইনজুরির কারণে ফের দলের বাইরে ছিটকে পড়েছেন নেইমার। তার জায়গায় ব্রাজিল কোচ দলে যুক্ত করেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। একের পর এক চোটে পড়া যেন নেইমারের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। নতুন করে ইনজুরির ধাক্কায় তার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নেইমারকে ছাড়া কেমন পারফর্ম করবে ব্রাজিল, তা এখন সময়ই বলে দেবে। তবে ইনজুরির কারণে দলের…
গণপরিবহনে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চালু হয়েছে ‘HELP’ (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামের একটি অ্যাপ। এটি যৌথভাবে তৈরি করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। আজ শনিবার ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারে অ্যাপটির উদ্বোধন হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই অ্যাপ ব্যবহার করে গণপরিবহনে হয়রানির শিকার নারীরা সহজেই রিপোর্ট করতে পারবেন। রিপোর্টের তথ্য স্বেচ্ছাসেবকদের কাছে পৌঁছাবে এবং ভুক্তভোগীরা নিকটস্থ থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। অ্যাপটি ৯৯৯ জরুরি সেবার সঙ্গেও সংযুক্ত থাকবে। প্রাথমিকভাবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হয়েছে।…
যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা ৪৩টি দেশের নাগরিকদের বিভিন্ন মাত্রায় প্রভাবিত করতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। রয়টার্সের তথ্যমতে, ৪১টি দেশ এ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে, যা তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগের দেশগুলোর নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে, যার মধ্যে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেন রয়েছে। দ্বিতীয় ভাগের দেশগুলোর ক্ষেত্রে নতুন ভিসা দেওয়া বন্ধ থাকবে, বিশেষ করে ভ্রমণ ও…
আল আমিন পানছড়ি প্রতিনিধিঃ জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছেন পানছড়ি আবাসিক প্রকৌশলী । ১৪ মার্চ রোজ শুক্রবার মিটার রিডারম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সে কোন মিটার না পেয়ে, তাৎক্ষণিক বিষয়টি উপ সহকারী বাউবো প্রকৌশলী চঞ্চল আলী ও লাইন ম্যান প্রদেয় চাকমাকে জানালে তারা ঘটনা স্হালে এসে বিদ্যুৎতের অবৈধ লাইনটি বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে উপ সহকারী প্রকৌশলী চঞ্চল আলীর সাথে ফোনে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানা যায়, এ অবৈধ বিদ্যুৎ লাইন থেকে সামনে একটা দোকান ও পাশের আরও একটা দোকানে অবৈধ থেকে অবৈধ সংযোগ দিয়েছেন। এই আওয়ামীলীগ…
আজ শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা ও সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. হাশিম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মো. আইয়ুব। এছাড়া, মাহফিলে জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংগঠনের সাবেক নেতা মিনহাজ মুরশিদ, সংবিধান ও রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলার স্বীকার ও সদ্য কারামুক্ত জুলাই বিপ্লবী ছাত্র নেতা শাহদাত ফরাজী সাকিব, গণ অধিকার…
৫ আগস্টের পর দেশে খোলা হওয়া বিভিন্ন পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে এসব ওয়েবসাইট বন্ধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের সামাজিক মূল্যবোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। ১৪ মার্চ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করবে।” সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষজ্ঞদের মতে, এটি তরুণ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তাদের সুস্থ বিনোদনের দিকে মনোযোগী হতে উৎসাহিত করবে।
গাজা ইস্যুতে আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় তিনি স্পষ্ট করে বলেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না এবং এ ধরনের কোনো পরিকল্পনাও নেই। এর আগে, জানুয়ারিতে শপথ গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নিতে চায় এবং একে আধুনিক শহরে রূপান্তর করবে। তিনি তখন বলেছিলেন, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। তবে ফেব্রুয়ারিতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, গাজাকে উন্নত করে তুলতে আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানানো হবে। তবে বুধবারের বক্তব্যে ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসে স্পষ্ট করেছেন…
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে: অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।
বরগুনায় ধর্ষণের অভিযোগে মামলা করার মাত্র এক সপ্তাহ পরই এক বাবার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাঁর মরদেহ বাড়ির পেছনের ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ধর্ষণের মামলার আসামির স্বজন ও বন্ধুরা তাকে হত্যা করেছে। কী ঘটেছিল? নিহত ব্যক্তি বরগুনা পৌর বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, গত ৪ মার্চ রাতে অপহরণের পর ধর্ষণের শিকার হয় তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে। পরদিন সকালে বরগুনা ডিসি পার্ক এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপরই শ্রীজিৎ নামের এক যুবককে আসামি করে মামলা করেন তিনি। গতকাল বুধবার মামলার শুনানির দিন ছিল। এর আগের রাতেই বাদীকে মৃত অবস্থায় পাওয়া…
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার পানছড়ি আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজেস্ট্রিট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পানছড়ি হতে খাগড়াছড়ি সড়কের দ্রুত পুর্ণ সংস্করণ সহ উপজেলার বিভিন্ন সমস্যা সমধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্হানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। এসময়…
